বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬ ।। ৫ ভাদ্র ১৪৩৩ ।। ৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় প্রথম বাংলাদেশের হাফেজ নুরদ্দীন জাকারিয়া দুবাই কুরআন প্রতিযোগিতায় ১৩৫ দেশ থেকে রেকর্ড সাড়ে ২০ হাজার আবেদন হজরত বাবুনগরী (রহ.) : দুই যুগের কিছু স্মৃতি এই সপ্তাহে হারামাইনে জুমার খতিব শায়খ সুদাইস ও আহমাদ হুযাইফি সত্যিই কি আফগানিস্তানে নারী শিক্ষা বন্ধ? আগস্টের ১৮ দিনে রেমিট্যান্স এলো ১৯৬ কোটি ৭০ লাখ ডলার প্রধানমন্ত্রীর কাজে সন্তুষ্টির হার ৬৬.৩%, সরকারের সার্বিক কর্মকাণ্ডে ৫৪.৫% কলকাতায় অগ্নিকাণ্ডে বাংলাদেশিদের মৃত্যুতে খেলাফত মজলিসের শোক ‘মাদরাসা ছাত্রদের ওপর পুলিশি হামলা বিগত ফ্যাসিবাদী আচরণ স্মরণ করিয়ে দেয়’ দারুল আরকামের ছাত্রদের লাঠিচার্জের ঘটনায় ৩ পুলিশ প্রত্যাহার, তদন্ত কমিটি

কম্পিউটারের গতি বাড়ানোর পাঁচ কৌশল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বর্তমান সময়ে কম্পিউটার বা ল্যাপটপের সাথে জরিত রয়েছে আমাদের দৈনন্দিনের নানান ধরনের কাজ। তবে অনেক ক্ষেত্রে কাজের সময় তা গতিহীন হয়ে পড়ে। কমান্ড শুনতেই চায় না। তখন এক মিনিটের কাজ করতে লেগে যায় পাঁচ মিনিট। সময়ের অপচয়ে বিরক্তিও চরমে ওঠে। তবে গতিময় রাখার বেশ কিছু কৌশল রয়েছে। বিভিন্ন কারণে কম্পিউটারের গতি কমে যেতে পারে।

জেনে নিন  কম্পিউটারের গতি বাড়ানোর পাঁচ কৌশল:

স্টার্ট-আপ প্রোগ্রাম ডিস্যাবল: প্রতিবার কম্পিউটার চালু হাওয়ার সময় অনেক অপ্রয়োজনীয় প্রোগ্রাম চালু হয়। আর এগুলো অজান্তেই নিজে থেকেই চালু হয়ে যায়। এগুলো চালু হতে বেশ সময় নেয়। তাই স্টার্ট আপ প্রোগ্রামের তালিকা থেকে এগুলো মুছে দেয়া উচিত। এতে কিছু দ্রুত কম্পিউটার চালু হবে এবং গতি বাড়বে।

অপ্রয়োজনীয় প্রোগ্রাম ডিলিট করা: কম্পিউটারে অনেক সময় অপ্রয়োজনীয় নানা প্রোগ্রাম ইন্সটল করা থাকে, যা অনেক জায়গা দখল করে নেয়। যদি কাজে না লাগে তাহলে এ সব প্রোগ্রাম আনইন্সটল করে দেয়াই ভালো। কেননা এতে র‍্যাম ও হার্ডড্রাইভের উপর প্রেসার কমবে এবং কম্পিউটার হবে গতিময়।

হার্ডড্রাইভ খালি রাখা: কম্পিউটারে গতি হঠাৎ করে কমে গেলে হার্ডড্রাইভে জায়গা বৃদ্ধি করে দিতে হবে। অনেক সময় হার্ডড্রাইভ পূর্ণ হলে কম্পিউটার স্লো হয়ে যায়। তাই এ বিষয় খেয়াল রেখে হার্ডড্রাইভ নিয়মিত খালি রাখতে হবে। বিশেষ করে সি ড্রাইভ যেন খালি থাকে সে চেষ্টা করতে হবে।

ম্যালওয়ার এবং অ্যাডওয়ার স্ক্যান: কম্পিউটার স্লো মনে হলে সবার আগে ম্যালওয়ার এবং অ্যাডওয়ার ইত্যাদি চেক করতে হবে। কেননা ভাইরাসের কারণে কম্পিউটারের গতি কমে যায়। স্ক্যান করে ভাইরাস পেলে সেটি মুছে ফেলতে হবে দ্রুত। এতে করে সিস্টেমটি থাকবে সুস্থ এবং পারফর্মও করবে দ্রুত।

ব্রাউজার: ইন্টারনেট চালাতে সবচেয়ে বেশি ব্যবহার করা সফটওয়্যার হলো ব্রাউজার। এটি র‍্যামের বেশ জায়গা দখল করে নেয়। তাই ব্রাউজারে অপ্রয়োজনীয় অ্যাডঅন ব্যবহার করা উচিত নয়। এ ছাড়া এক সঙ্গে অনেকগুলো পেইজ ওপেন না করে প্রয়োজনীয় কয়েকটি ওপেন করা উচিত। এতে প্রেসার কম পরবে র‍্যামের ওপর এবং আপনি দ্রুত গতি পাবেন।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ