সোমবার, ০৩ আগস্ট ২০২৬ ।। ১৯ শ্রাবণ ১৪৩৩ ।। ২০ সফর ১৪৪৮

শিরোনাম :
রাঙামাটিতে অগ্নিকাণ্ড: পুড়ল কারখানা ও বসতঘর  সাইয়েদুল ইস্তিগফার: অর্থ ও উচ্চারণ রাষ্ট্রপতি নির্বাচন: সংসদ সচিবালয়ে ভোটার তালিকা চেয়েছে ইসি ‘ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই’ চট্টগ্রাম ও কক্সবাজারে বন্যাদুর্গত ৩১০ পরিবারের পাশে যশোর জেলা ইমাম পরিষদ আধুনিক ও ইসলামি শিক্ষার সমন্বয়েই নৈতিক জাতি গঠন সম্ভব: সেনাপ্রধান ৫ আগস্ট ঘিরে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের নাশকতা করার সক্ষমতা নেই : স্বরাষ্ট্রমন্ত্রী জামায়াতে গেলে মানুষের হিতাহিতজ্ঞান থাকে না, কর্নেল অলি তার নিকৃষ্ট উদাহরণ: রাশেদ খাঁন সুদানে আদালতে ড্রোন হামলায় নিহত ৩৫ নারীর স্বেচ্ছায় ইসলাম গ্রহণ ও বিয়েতে বাধা নয়: ভারতীয় আদালত

ইসরায়েলি আগ্রাসন বন্ধে মার্কিন হস্তক্ষেপ চায় ফিলিস্তিন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ইসরায়েলি আগ্রাসন বন্ধে জরুরি ভিত্তিতে মার্কিন হস্তক্ষেপ চেয়েছে ফিলিস্তিন।

গতকাল বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) রামাল্লায় হোয়াইট হাউসের নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভানের সাথে বৈঠকে এ আহ্বান জানান প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। খবর রয়টার্সের।

ফিলিস্তিনি প্রেসিডেন্সিয়াল দফতর এ বৈঠকের ব্যাপারে একটি বিবৃতি প্রকাশ করেছে। তাতে জানানো হয়, ইসরায়েলের নতুন কট্টর ডানপন্থী সরকারের ব্যাপারে কথা হয়েছে। আগ্রাসন-নিপীড়ন বন্ধে অবিলম্বে মার্কিন হস্তক্ষেপ চেয়েছেন ফিলিস্তিনি প্রেসিডেন্ট।

এর আগে, ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সাথে সাক্ষাৎ করেন সুলিভান। তাদের আলোচনায় গুরুত্ব পায় ইরানের আঞ্চলিক প্রভাব ইস্যু। একইসাথে, আব্রাহাম চুক্তির ওপর নির্ভরশীল হওয়ার তাগিদ দেন ইহুদি রাষ্ট্রটিকে।

সুলিভান বলেন- শান্তি স্থাপনে আলোচনার পরিসর বাড়ানো দরকার। সেই আলোচনায় সৌদি আরবের সাথে সম্পর্ক উন্নয়নের ব্যাপারেও গুরুত্বারোপ করেন তিনি।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ