সোমবার, ০৩ আগস্ট ২০২৬ ।। ১৯ শ্রাবণ ১৪৩৩ ।। ২০ সফর ১৪৪৮

শিরোনাম :
রাঙামাটিতে অগ্নিকাণ্ড: পুড়ল কারখানা ও বসতঘর  সাইয়েদুল ইস্তিগফার: অর্থ ও উচ্চারণ রাষ্ট্রপতি নির্বাচন: সংসদ সচিবালয়ে ভোটার তালিকা চেয়েছে ইসি ‘ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই’ চট্টগ্রাম ও কক্সবাজারে বন্যাদুর্গত ৩১০ পরিবারের পাশে যশোর জেলা ইমাম পরিষদ আধুনিক ও ইসলামি শিক্ষার সমন্বয়েই নৈতিক জাতি গঠন সম্ভব: সেনাপ্রধান ৫ আগস্ট ঘিরে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের নাশকতা করার সক্ষমতা নেই : স্বরাষ্ট্রমন্ত্রী জামায়াতে গেলে মানুষের হিতাহিতজ্ঞান থাকে না, কর্নেল অলি তার নিকৃষ্ট উদাহরণ: রাশেদ খাঁন সুদানে আদালতে ড্রোন হামলায় নিহত ৩৫ নারীর স্বেচ্ছায় ইসলাম গ্রহণ ও বিয়েতে বাধা নয়: ভারতীয় আদালত

দ্বিতীয় বুস্টার ডোজে নিয়েছে ৬ লাখ মানুষ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: করোনাভাইরাসের সংক্রমণরোধে দেশব্যাপী দ্বিতীয় বুস্টার বা চতুর্থ ডোজের কার্যক্রম চলছে। গত ২৪ ঘণ্টায় এ টিকার দ্বিতীয় বুস্টার পেয়েছেন ২৫ হাজার ১৭৯ জন। আর এখন পর্যন্ত এ ডোজের আওতায় এসেছেন ৫ লাখ ৯৫ হাজার ৪ জন।

বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের ডা. মো. শাহাদাত হোসেন স্বাক্ষরিত করোনার টিকাদান বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।

এতে বলা হয়েছে, দেশব্যাপী প্রথম ডোজের টিকার আওতায় এসেছে ৪৬ হাজার ৮৩৬ জন। দ্বিতীয় ডোজের আওতায় ৫ লাখ ৩৮ হাজার ৪৫৮ জন এবং বুস্টার ডোজের আওতায় ৩৯ হাজার ৩৩ জন। আর দ্বিতীয় বুস্টার ডোজের আওতায় এসেছেন ২৫ হাজার ১৭৯ জন মানুষ।

করোনার টিকা শুরুর পর থেকে এখন পর্যন্ত প্রথম ডোজের আওতায় এসেছেন ১৫ কোটি ৯৫ লাখ ৯৬৫ জন। দ্বিতীয় ডোজের আওতায় এসেছেন ১৩ কোটি ১৭ লাখ ২০ হাজার ৭২১ জন। বুস্টার (তৃতীয়) ডোজের আওতায় এসেছেন ৬ কোটি ৫৭ লাখ ১১ হাজার ৭৭৬ জন। আর দ্বিতীয় বুস্টার বা চতুর্থ ডোজের আওতায় এসেছেন ৫ লাখ ৯৫ হাজার ৪ জন।

তাদের সবাইকে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা, সিনোফার্ম, ফাইজার, মডার্না ও জনসন অ্যান্ড জনসনের টিকা দেওয়া হয়েছে।

দেশে এখন পর্যন্ত ৫ লাখ ৮০ হাজার ৩৮৬ জন ভাসমান মানুষ টিকার আওতায় এসেছেন। তাদের জনসন অ্যান্ড জনসনের সিঙ্গেল ডোজের টিকা দেওয়া হয়েছে। আর ১৯ হাজার ২৪০ জনকে বুস্টার ডোজ দেওয়া হয়েছে।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ