বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬ ।। ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ১৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
হাম ও উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু যুদ্ধবিরতির কিছুক্ষণ পরই দক্ষিণ লেবাননে ফের হামলা ইসরায়েলের যুদ্ধে ব্যর্থ হয়ে শত্রুরা অভ্যন্তরীণ বিভেদ সৃষ্টি করতে চাইছে: মোজতবা খামেনি ঈদে সারাদেশের পশু কোরবানির সংখ্যা জানালেন প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী কোরবানির পর অবিক্রিত প্রায় ৩০ লাখ পশু সীমান্তে বিএসএফের অবৈধভাবে ১০টি পুশইন অপচেষ্টা রুখে দিল বিজিবি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হলেই খুলে দেওয়া হবে হরমুজ: ট্রাম্প রামিসা ধর্ষণ-হত্যাকাণ্ডের মামলার রায় রোববার তীব্র গরমের কারণ জানাল আবহাওয়া অধিদপ্তর প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা

নির্বাচনী ওয়াদা ভুলে না আওয়ামী লীগ : প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: নির্বাচনী ওয়াদা ভুলে না আওয়ামী লীগ বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি  বলেন, ১৪ বছরে দেশের পরিবর্তন ও উন্নতি স্বীকার না করে দুর্নাম রটিয়ে বেড়ায় অনেকেই। আওয়ামী লীগ মানুষকে যে ওয়াদা দেয়, সেই ওয়াদা রক্ষা করা হয়৷

শনিবার (১৪ জানুয়ারি) গণভবনে বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় পরিষদ, কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ ও উপদেষ্টা পরিষদের যৌথসভায় তিনি এসব কথা বলেন।

শেখ হাসিনা বলেন, সরকারের বিরুদ্ধে অহেতুক দুর্নীতির কথা বলা হচ্ছে। যারা এসব বলে বেড়াচ্ছে, তারাই চিহ্নিত দুর্নীতিবাজ। শুধু মুখে বললে হবে না, কোথায় দুর্নীতি হয়েছে, তা স্পষ্ট করে জানাতে হবে।

প্রতিশ্রুতি দিয়ে কাজ করা হচ্ছে বলেই, মানুষ সেসবের শুভ ফল পাচ্ছে উল্লেখ করে আওয়ামী লীগ সভাপতি বলেন, বর্তমান সরকার ছাড়া আর কোনো সরকার দেশের মানুষের কল্যাণে কাজ করেছে কি-না, তা জানা নেই আমার।

শেখ হাসিনা বলেন, জাতির পিতা যে স্বনির্ভরতার পথ দেখিয়েছিলেন, সেই পথেই হাঁটছে বর্তমান সরকার।

তিনি আরও বলেন, বাংলাদেশের সবজি রপ্তানি হয় বিশ্বের অন্তত ৭০টি দেশে। এখন সময় হয়েছে নিজের পায়ে দাঁড়ানোর৷ অধিক মুনাফার দিকে নজর দিতে হবে।

-এসআর

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ