বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ ।। ১৫ শ্রাবণ ১৪৩৩ ।। ১৬ সফর ১৪৪৮

শিরোনাম :
শেরপুরে ভাতিজার লাঠির আঘাতে চাচির মৃত্যু ভূমিকম্প মোকাবিলায় জাতীয় টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত সরোয়ার আলমগীরের দায়িত্ব পালনে বাধা নেই: অ্যার্টনি জেনারেল শাপলা চত্বরের মামলায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেপ্তার ২০২৭ সালের রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ প্রকাশ রাত ১টার মধ্যে ৬ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ‘বাবরি মসজিদ ভাঙা উচিত হয়নি’—এমন মত দেশদ্রোহিতা নয়: বোম্বে হাইকোর্ট যুক্তরাষ্ট্রে মসজিদ ও ইসলামি স্থাপনায় হামলা বেড়েছে ১৮৩ শতাংশ হবিগঞ্জের সংঘর্ষে উদ্বেগ, রাজনৈতিক সহাবস্থান নিশ্চিতের আহ্বান জমিয়তের মিরপুরে দেয়াল ধসে নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার দাবি ইসলামী আন্দোলনের

জামিয়া পটিয়ার সিনিয়র মুহাদ্দিস মাওলানা রফিক আহমদের ইন্তিকাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম
নির্বাহী সম্পাদক>

আন্তর্জাতিক ইসলামি বিশ্ববিদ্যালয় আল জামিয়া ইসলামিয়া পটিয়া চট্টগ্রামের সিনিয়র মুহাদ্দিস মাওলানা মুহাম্মদ রফিক আহমদ ইন্তিকাল করেছেন।

আজ শনিবার (১৪ ডিসেম্বর) রাত ৭.৩০ মিনিটে তিনি পটিয়ার নিজ বাড়িতে ইন্তিকাল করেন। মাওলানা রফীক আহমদ জমিরাবাদীর ছেলে মাওলানা রিজওয়ান রফীক জমীরাবাদী আওয়ার ইসলামকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, তিনবছর আগ থেকেই তিনি মাঝে মাঝে অসুস্থ হয়ে পড়তেন। বার্ধক্যজনিত নানান রোগে আক্রান্ত তিনি। পটিয়া জেনারেল হাসপাতালে ভর্তি ছিলেন অনেক দিন। হাসপাতালের সিনিয়র ডাক্তার এজিএম আবু সুফিয়ানের তত্ত্বাবধানে চিকিৎসা চলছিলো।

মৃত্যুকালে মাওলানা রফীক আহমদ জমিরাবাদী ৬ ছেলে ও দুই মেয়ে রেখে যান। তার বয়স ৮৩ বছর। স্ত্রী ২০২১ সালে ইন্তিকাল করেন। হাদিসের ব্যাখ্যাগ্রন্থ রচানায় বাংলাদেশ এমনকি উপমহাদেশে বিশেষ অবদান রেখেছেন তিনি। তার কিতাবাদি উপমহাদেশে এতই জনপ্রিয়তা ও মাকবূলিয়্যাত পেয়েছে, যে কোন দীনি শিক্ষা প্রতিষ্ঠানে তার রচিত কিতাবাদি আলেম-ওলামা ও ছাত্রদের কাছে ইলমি সম্বল হিসেবে সংরক্ষণ করতে দেখা যায়।

আগামীকাল রোববার সকাল ১১টায় জানাযার নামাজ অনুষ্ঠিত হবে।

তার লিখিত কিতাবাদীর মধ্যে অন্যতম ১. ইফাদাতুল মুসলিম শরহে সহীহ মুসলিম ২. ঈযাহুল মিশকাত ৩. আক্বরাবুল ওয়াসায়েল ইলা শরহিশ শামায়েল ৪. কুররাতুল আইনাইন ফী হষয়-ই মুগ্লাকাত-ই মুআত্তাআইন ৫. দরসে হিদায়া ৬. হাদীস পরিচিতিঃ ভারত-বাংলাদেশের প্রাতঃ স্মরণীয় আউলিয়া ও মুহাদ্দিছীন ৭. ইরশাদুত্তালিবীন ফী আহওয়ালিল মুসাল্লিফীন ৮.যাহরুন নূজুম ফী মা’রিফাতিল ফুনূনি ওয়াল উলূম ৯. আল ইন্শাউল জাদীদ মা’আললুগাতি ওয়াল খিতাবাত ১০. হিদায়াতুল মুস্তার শিদীন ইলা হল্লি আভীসাতি কাসাসুন্নাবিয়্যীন। ১১. কাসাসুন্নাবিয়্যীন অনুবাদ ১২. আল কালামূল মু’তাবার ফী তাউযীহি নূরি সায়্যিদিল বাশার ১৩. মহা মানব সা. এর নূর প্রসঙ্গ ১৪. মওদূদী সাহেব কি তাফসীর ওয়া নাযারিয়্যাত পর ইলমি ওয়া তাহক্বীক্বী জায়েযাহ ইত্যাদী আরো প্রায় অর্ধশত গ্রন্থ তিনি রচনা করেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ