শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ ।। ২৮ কার্তিক ১৪৩৩ ।। ৩ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ইসলামী আন্দোলনের ছাত্রী ও মহিলা ইউনিটের শপথ ও তারবিয়াত মজলিস অনুষ্ঠিত ক্যান্সার চিকিৎসায় প্রতিটি বিভাগে বিশেষায়িত হাসপাতাল করবে সরকার বেহুঁশ দিগ্বিদিক বিশ্বজুড়ে মাইক্রোসফটের সেবায় বিভ্রাট, বিপাকে ব্যবহারকারীরা  দুই কোটি মানুষের স্বাক্ষর সংগ্রহের ঘোষণা খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটির মাওলানা আরশাদ মাদানীর শারীরিক অবস্থা সম্পর্কে যা জানা গেল কপ-৩১ সম্মেলন শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী বাংলাদেশে আসছেন পাকিস্তান বেফাকের ২৮ বছরের কাণ্ডারি, কে এই হানিফ জালান্ধরি মসজিদে নববিতে জুমার নামাজে মুসল্লিদের জন্য বিশেষ ‘তাসহিল কার্ড’ সংযুক্ত আরব আমিরাতে সড়ক দুর্ঘটনায় নিহত ১৪, আহত ৩০

ইজতেমায় আখেরি মোনাজাতে বন্ধ থাকবে পণ্যবাহী গাড়ি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাত উপলক্ষে শনিবার (১৪ জানুয়ারি) রাত ১০টা থেকে ঢাকাগামী পণ্যবাহী যান চলাচল বন্ধ থাকবে।

গাজীপুরের ভোগড়া বাইপাস থেকে পণ্যবাহী যান চলাচল বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। তবে সীমিত পরিসরে চলবে যাত্রী ও মুসল্লিবাহী যান।

আজ শনিবার (১৪ জানুয়ারি) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন গাজীপুর মেট্টোপলিটন পুলিশের উপ-কমিশনার ট্রাফিক আলমগীর হোসেন।

তিনি জানান, আখেরি মোনাজাত উপলক্ষে শনিবার অর্থাৎ মোনাজাতের আগের দিন রাত ১০টা থেকে পরের দিন ২টা পর্যন্ত ভোগড়া বাইপাস থেকে ঢাকাগামী সকল পণ্য পরিবহন করে এমন যানবাহন চলাচল বন্ধ থাকবে। তবে সব গাড়ি না। বিশেষ করে ট্রাক ও পণ্যবাহী গাড়ি যেগুলো যাত্রী পরিবহন বা মুসল্লি যাত্রী নেবে না সেগুলো ভোগড়া বাইপাস থেকে টঙ্গীর দিকে যেতে পারবে না। যাত্রী পরিবহন গাড়ি ও মুসল্লি পরিবহন যান ওই সড়কে ব্যবহার করতে পারবে। তবে সেটা সীমিত পরিসরে।

যে সকল মুসল্লিবাহী গাড়ি দেশের বিভিন্নস্থান থেকে এসেছে তাদের ইজতেমা মাঠ থেকে সুন্দরভাবে যানজট মুক্তভাবে বের করে দিতে বিকল্প কোনো সড়ক ব্যবহার করা হবে কিনা এই প্রশ্নের জবাবে আলমগীর হোসেন বলেন, ভোগড়া বাইপাস থেকে ঢাকা বাইপাসের গাড়ি ডাইভারসন করা হবে, মীরের বাজার থেকে উলুখোলা-তিনশ ফিটের দিকে ঢাকার গাড়ি ডাইভারসন করব।

কালিয়াকৈরের চন্দ্রা থেকে ঢাকা-টাঙ্গাইল রোডে গাড়ি ডাইভার্ট করা হবে, এছাড়াও কামারপাড়া রোড থেকে আব্দুল্লাহপুর হয়ে ঢাকায় গাড়ি চলবে। তবে সীমিত পরিসরে।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ