বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬ ।। ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ১৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
যুদ্ধবিরতির কিছুক্ষণ পরই দক্ষিণ লেবাননে ফের হামলা ইসরায়েলের যুদ্ধে ব্যর্থ হয়ে শত্রুরা অভ্যন্তরীণ বিভেদ সৃষ্টি করতে চাইছে: মোজতবা খামেনি ঈদে সারাদেশের পশু কোরবানির সংখ্যা জানালেন প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী কোরবানির পর অবিক্রিত প্রায় ৩০ লাখ পশু সীমান্তে বিএসএফের অবৈধভাবে ১০টি পুশইন অপচেষ্টা রুখে দিল বিজিবি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হলেই খুলে দেওয়া হবে হরমুজ: ট্রাম্প রামিসা ধর্ষণ-হত্যাকাণ্ডের মামলার রায় রোববার তীব্র গরমের কারণ জানাল আবহাওয়া অধিদপ্তর প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করল জাতীয়তাবাদী যুবদল

ডিএনসিসির প্রথম হলিডে মার্কেট আগারগাঁওয়ে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ঢাকার আগারগাঁওয়ের আইসিটি রোডে হলিডে মার্কেট চালু করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। যা ডিএনসিসির প্রথম হলিডে মার্কেট।

দেশের কুটির শিল্প, ক্ষুদ্র ও মাঝারি (সিএমএসএমই) উদ্যোক্তাদের পণ্য নিয়ে চালু করা হয়েছে এ মার্কেট। সপ্তাহের প্রতি শুক্র ও শনিবার সবার জন্য উন্মুক্ত থাকবে।

শুক্রবার (১৩ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় আগারগাঁওয়ের আইসিটি রোডে এ হলিডে মার্কেটের উদ্বোধন করেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম।

এসএমই উদ্যোক্তাদের পণ্যের বিক্রয় ও বিপণন এবং এসএমই খাতকে এগিয়ে নিতে ডিএনসিসি এবং ঐক্য ফাউন্ডেশন প্রথমবারের মতো এ উদ্যোগ নিয়েছে।

আইসিটি রোডের উভয়পাশে ৫০টি করে মোট ১০০টি স্টল রয়েছে। এ হলিডে মার্কেটে এসএমই উদ্যোক্তারা তাদের উৎপাদিত পণ্য (যেমন: চামড়াজাত পণ্য, পাটজাত পণ্য, হস্তশিল্প, ফ্যাশন ও লাইফস্টাইল পণ্য, হোমডেকর পণ্য, অর্গানিক কৃষিপণ্য, পার্বত্য অঞ্চলের কৃষিপণ্য, কৃষিপণ্য, খাদ্যপণ্য ও পানীয়) নিয়ে স্টল সাজিয়েছে। সেইসঙ্গে বৃক্ষপ্রেমিকদের জন্য রয়েছে নার্সারির উদ্যোক্তারাও।

হলিডে মার্কেটে সাংস্কৃতিক আয়োজনসহ নানান ধরনের বিনোদনের ব্যবস্থাও থাকবে ঢাকাবাসীর জন্য। হলিডে মার্কেটে স্টল বরাদ্দ পেতে যোগাযোগের নম্বর ০৯৬৭৮৩৬৬৬৬৬। এছাড়া Dncc-Oikko Holiday Market এ ফেসবুক পেজেও যোগাযোগ করে স্টল বরাদ্দ নেওয়া যাবে।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ