শনিবার, ০৬ জুন ২০২৬ ।। ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২০ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
সুদানে মৃত্যুবরণ করা সেনা সদস্য মহিউদ্দিনের দাফন সম্পন্ন গহরপুরী রহ.কে নিয়ে এমপি এম এ মালেকের কুরুচিপূর্ণ মন্তব্য, ক্ষমা চাওয়ার আহ্বান বিএনপি একটি অজনপ্রিয় সরকারে পরিণত হয়েছে: আসিফ মাহমুদ সীমান্তে ৫ ভারতীয় নাগরিককে পুশইনের চেষ্টা ব্যর্থ করল বিজিবি ‘শিক্ষকরাই আগামী প্রজন্ম গড়ার প্রধান কারিগর’ সীমান্তে পুশইন ইস্যুতে সরকারের উদ্যোগ যথেষ্ট নয়: মাওলানা ইউনুস আহমদ ঢাকাসহ ১৮ জেলায় ৬০ কিলোমিটার বেগে ঝড়-বৃষ্টির সম্ভাবনা নতুন সরকারের প্রথম বাজেট অধিবেশন রোববার এল‌জি‌বিটি মতবাদ বনাম সমকা‌মিতা ‘ইনকিলাব জিন্দাবাদ’ স্লোগানে উত্তাল দিল্লি, শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি

আমলের ময়দানে ঈমানি জযবা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইনজামুল হক।।

আলহামদুলিল্লাহ এ বছর শুধু বাংলাদেশ থেকেই ব্যাপক হারে জামাত এসেছে এমনটি নয়,বহির্বিশ্ব বিশেষ করে ভারত থেকে হাজার হাজার দায়ী উপস্থিত হয়েছেন আলহামদুলিল্লাহ।

এক গুজরাট থেকে এসেছে প্রায় ৭০ টির মতো জামাত। বিদেশি মেহমানদের চলাচলের রাস্তাটি বন্ধ করে সেখানেও তাবু স্থাপন করা হচ্ছে।
আর আমাদের দেশের মুখলিস দায়ী ভাইয়েরা

মাঠে, ফুটপাতে, রাস্তার ধারে কোথাও জায়গা না পাওয়ায়, নৌকাতে তাবু করে অবস্থান করছেন। ময়মনসিংহ থেকে আগত আবুল হাসিম জানান; তিনি যদি ভিতরে জায়গা নাও পান রাস্তায় দাঁড়িয়ে,বসে থেকে তিনদিন অনায়াসে কাটিয়ে দিবেন। সুবহানাল্লাহ!

এবারের বিশ্ব ইজতেমায় নেপাল থেকে আগত এক দায়ী ভাইকে জিজ্ঞেস করেছিলাম; ইজতেমায় আসতে পেরে আপনার অনুমতি কেমন?বললেন; প্রথমেই আল্লাহ তা'আলার শোকর আদায় করি যিনি আমাদেরকে দূর দেশ হতে ঈমানী এই কাফেলায় শরীক হওয়ার তৌফিক দান করেছেন।

বাংলাদেশ আমার অত্যন্ত প্রিয় একটি কান্ট্রি এই দেশের নিয়ম শৃঙ্খলা এবং অন্যান্য সুযোগ সুবিধা অতোটা না থাকলেও এখানে ঈমানী জযবা আছে প্রবলভাবে। আমি রাতের আঁধারে বের হয়েছিলাম মানুষের চলাফেরা পর্যবেক্ষণ করতে। দীর্ঘ ১২ বছর যাবৎ ইজতেমায় নিয়মিত আসলেও এই বারের মত এতটা আগ্রহ-উদ্দীপনা অতীতে দেখিনি।

আল্লাহ তাআ'লা সকলের আমল ও এমন অসামান্য কোরবানিকে কবুল করে নিন এবং উত্তম প্রতিদান দান করুন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ