শুক্রবার, ২০ ফেব্রুয়ারি ২০২৬ ।। ৭ ফাল্গুন ১৪৩২ ।। ৩ রমজান ১৪৪৭

শিরোনাম :
উলামা মাশায়েখ ও মাদরাসার ছাত্রদের সম্মানে বিদ্যুৎ প্রতিমন্ত্রীর ইফতার মাহফিল  খতমে নবুওয়াত বিরোধীদের রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবিতে গণস্বাক্ষর কর্মসূচি জনগণের অধিকার ও সমতা প্রতিষ্ঠাই ছিল একুশের মূল চেতনা : প্রধানমন্ত্রী ২ দিন বৃষ্টির আভাস জানিয়ে আবহাওয়া অফিসের বার্তা ১৫ ব্যবসায়ীকে জরিমানা করল ভ্রাম্যমাণ আদালত শেয়ার বাজারসহ ব্যবসা-বাণিজ্যে বিনিয়োগ বাড়বে: অর্থমন্ত্রী রমজান উপলক্ষে ৮২৩ খাদ্যপণ্যে বিশেষ ছাড় আরব আমিরাতে প্রধানমন্ত্রীর উপদেষ্টাদের আটজনের দফতর বণ্টন কে কোন দফতরে? রমজানের পবিত্রতা রক্ষায় দিনের বেলা হোটেল বন্ধ রাখার আহ্বান খেলাফত মজলিসের ‘মানুষকে ডাক্তারের পেছনে নয়, ডাক্তার মানুষের পেছনে ঘুরবে’

এ বছর ১৫ লাখ লোক বিদেশ যাবে: প্রবাসীকল্যাণ মন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: চলতি বছর নতুন করে আরও প্রায় ১৫ লাখ লোক বিদেশ পাঠানোর পরিকল্পনা নিয়েছে সরকার বলে জানিয়েছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ।

তিনি বলেছেন, মালয়েশিয়াতে নিয়মিত লোক যাচ্ছে। রোমানিয়াতেও যাওয়া শুরু হয়েছে। এছাড়া গ্রিসের সঙ্গে নতুন করে চুক্তি করেছে সরকার। আগামী দু-এক বছরের মধ্যে চীনসহ আরও কয়েকটি দেশে শ্রমিক সংকট দেখা দিবে। এই সুযোগ কাজে লাগাতে সরকার প্রস্তুত রয়েছে।’

আজ শুক্রবার দুপুরে সিলেটে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের ডিপ্লোমা প্রকৌশলী সমিতির সিলেট, চট্টগ্রাম ও কুমিল্লা বিভাগীয় সম্মেলন প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন প্রবাসীকল্যাণ মন্ত্রী।

ইমরান আহমদ বলেন, ‘নির্দিষ্ট কাজে চুক্তিবদ্ধ হয়ে অনেকে বিদেশে গেলেও সেখানে পৌঁছে সে কাজ ছেড়ে দেয়। এক দেশ থেকে আরেক দেশে চলে যায়। এতে দেশের বদনাম হয়। বিদেশে যাওয়ার আগে সেদেশের ভাষা শিক্ষা ও সংশ্লিষ্ট কাজে দক্ষ হয়ে যাওয়া উচিত। এতে বেশি টাকা বেতনও পাওয়া যায়। তা না হলে সাধারণ শ্রমিক হিসেবেই কাজ করতে হয়।’

প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘২০১৮-১৯ অর্থবছরে ১৬ বিলিয়ন ডলার, ২০১৯-২০ অর্থবছরে ১৮ বিলিয়ন ডলার, ২০২০-২১ অর্থবছরে ২৪ বিলিয়ন ডলার ও ২০২১-২২ অর্থবছরে ২২ বিলিয়ন ডলার রেমিট্যান্স দেশে এসেছে।’

২০২০-২১ অর্থবছর থেকে ২০২১-২২ অর্থবছরে রেমিট্যান্স কমে যাওয়া প্রসঙ্গে ইমরান আহমদ বলেন, ‘করোনার কারণে অনেকে সবকিছু গুটিয়ে দেশে ফিরে এসেছিলেন। যে কারণে রেমিট্যান্সেরও পরিমাণ বেড়েছিল। এখন আবারও প্রবাসীরা বিভিন্ন দেশে তাদের পুরোনো কর্মস্থলে ফিরে যাচ্ছেন। তারা গিয়ে রেমিট্যান্স পাঠানো শুরু করলে সবকিছু ঠিক হয়ে যাবে। আগামী জুন মাসের মধ্যে রেমিট্যান্স আগের বছরের সমপরিমাণ অর্থাৎ ২২ বিলিয়ন ডলারে পৌঁছাবে বলে আশাবাদ ব্যক্ত করেন মন্ত্রী।’

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ