শুক্রবার, ২০ ফেব্রুয়ারি ২০২৬ ।। ৭ ফাল্গুন ১৪৩২ ।। ৩ রমজান ১৪৪৭

শিরোনাম :
উলামা মাশায়েখ ও মাদরাসার ছাত্রদের সম্মানে বিদ্যুৎ প্রতিমন্ত্রীর ইফতার মাহফিল  খতমে নবুওয়াত বিরোধীদের রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবিতে গণস্বাক্ষর কর্মসূচি জনগণের অধিকার ও সমতা প্রতিষ্ঠাই ছিল একুশের মূল চেতনা : প্রধানমন্ত্রী ২ দিন বৃষ্টির আভাস জানিয়ে আবহাওয়া অফিসের বার্তা ১৫ ব্যবসায়ীকে জরিমানা করল ভ্রাম্যমাণ আদালত শেয়ার বাজারসহ ব্যবসা-বাণিজ্যে বিনিয়োগ বাড়বে: অর্থমন্ত্রী রমজান উপলক্ষে ৮২৩ খাদ্যপণ্যে বিশেষ ছাড় আরব আমিরাতে প্রধানমন্ত্রীর উপদেষ্টাদের আটজনের দফতর বণ্টন কে কোন দফতরে? রমজানের পবিত্রতা রক্ষায় দিনের বেলা হোটেল বন্ধ রাখার আহ্বান খেলাফত মজলিসের ‘মানুষকে ডাক্তারের পেছনে নয়, ডাক্তার মানুষের পেছনে ঘুরবে’

ফকীহুল মিল্লাত রহ. এর কবর জিয়ারত করলেন মাওলানা হানিফ জালান্ধরি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম।। মুসলিম বিশ্বের অন্যতম শীর্ষ আলেম, বসুন্ধরা ইসলামিক রিসার্চ সেন্টার বাংলাদেশের প্রতিষ্ঠাতা পরিচালক ফকিহুল মিল্লাত মুফতি আব্দুর রহমান রহ. এর কবর জিয়ারত করেছেন পাকিস্তানের কওমি মাদরাসাসমূহের সবচেয়ে বড় শিক্ষাবোর্ড বেফাকের দীর্ঘ ২৪ বছরের মহাসচিব মাওলানা হানিফ জালান্ধরি।

আজ বৃহস্পতিবার দুপুরে ঢাকার হজরত শাহ জালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান। একটি বিশ্বস্ত সূত্র বিষয়টি আওয়ার ইসলামকে জানিয়েছে। চট্টগ্রামের ফটিকছড়ির জামিয়া ইসলামিয়া বাবুনগরের শতবর্ষী ইসলামী মহাসম্মেলনে যোগ দিতে বাংলাদেশে এসেছেন তিনি।

আজ জোহরের নামাজের আগে বসুন্ধরা আবাসিক এরিয়াতে অবস্থিত হজরতের মাকবারা জিয়ারত করেন। দোয়া করেন। ইসলামিক রিসার্চ সেন্টার বাংলাদেশ মাদরাসায় বিশ্রাম গ্রহণ করে ফটিকছড়ির জামিয়া ইসলামিয়া বাবুনগরের শতবর্ষী ইসলামী মহাসম্মেলনে যোগ দিতে চট্টগ্রামে যান। বর্তমানে তিনি জামিয়া ইসলামিয়া বাবুনগর মাদরাসায় অবস্থান করছেন।

এদিকে দক্ষিণ পূর্ব এশিয়ার অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর এর তিন দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলনের প্রথম দিনে ফারেগীনদের সম্মান সূচক পাগড়ি প্রদান করা হয়েছে।

গতকাল বুধবার (৪জানুয়ারি) বাদ এশা ফারেগ হওয়া আলেমদের প্রায় ১ হাজার জনকে এ পাগড়ি প্রদান করা হয়। প্রথম দিন বাদ আসর বয়ান করেন, বেফাকের সভাপতি, আল হাইয়াতুল উলইয়ার চেয়ারম্যান, ‍মুহিউস সুন্নাহ আল্লামা মাহমুদুল হাসান।

গতকাল বুধবার জামেয়ার মুহতামিম আল্লামা মুহিবুল্লাহ বাবুনগরী, নদওয়াতুল উলামা লাখনৌর শাইখুল হাদিস আল্লামা ড. খালেদ গাজী নদভী, মাওলানা মুফতি জসিম উদ্দিন, মাওলানা হাবিবুল্লাহ কাসেমী, মাহাদ্দিস মাওলানা হাবিবুল্লাহ বাবুনগরী, মাহাদ্দিস মাওলানা শফিউল আলম আজিমপুরী, মুফতি মাহমুদুল হাসান ভুজপুরি ও মাওলানা ইউসুফের বরকতময় হাতের ছোঁয়ায় মাথায় পাগড়ি পরিয়ে দেন।

অবশিষ্ট ফারেগিনদেরকে আজ বৃহস্পতিবার (৫জানুয়ারি) বাদ যোহর ও জুমাবার বাদ ফজর জামিয়ার আসাতেজায়ে কেরামদের প্রদান করা হবে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ