বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ ।। ১৫ শ্রাবণ ১৪৩৩ ।। ১৬ সফর ১৪৪৮

শিরোনাম :
শেরপুরে ভাতিজার লাঠির আঘাতে চাচির মৃত্যু ভূমিকম্প মোকাবিলায় জাতীয় টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত সরোয়ার আলমগীরের দায়িত্ব পালনে বাধা নেই: অ্যার্টনি জেনারেল শাপলা চত্বরের মামলায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেপ্তার ২০২৭ সালের রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ প্রকাশ রাত ১টার মধ্যে ৬ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ‘বাবরি মসজিদ ভাঙা উচিত হয়নি’—এমন মত দেশদ্রোহিতা নয়: বোম্বে হাইকোর্ট যুক্তরাষ্ট্রে মসজিদ ও ইসলামি স্থাপনায় হামলা বেড়েছে ১৮৩ শতাংশ হবিগঞ্জের সংঘর্ষে উদ্বেগ, রাজনৈতিক সহাবস্থান নিশ্চিতের আহ্বান জমিয়তের মিরপুরে দেয়াল ধসে নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার দাবি ইসলামী আন্দোলনের

চলছে ইসলামী লেখক ফোরামের ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী ও লেখক সম্মিলন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আদিয়াত হাসান: চলছে লেখকদের জাতীয় সংগঠন বাংলাদেশ ইসলামী লেখক ফোরামের ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী ও লেখক সম্মিলন।

রাজধানীর কেন্দ্ৰীয় কচি-কাঁচা মিলনায়তনে আজ বৃহস্পতিবার (৫ জানুয়ারি) দুপুর ২টা থেকে সম্মিলন শুরু হয়। চলবে রাত ৭টা পর্যন্ত।

ফোরামের ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী ও লেখক সম্মিলনে এবার কী কী আয়োজন থাকছে জানতে চাইলে সাধারণ সম্পাদক আমিন ইকবাল জানান, দুপুর দুইটায় ছিল লেখকদের জন্য আপ্যায়ন পর্ব। এরপর থেকে শুরু হয় আয়োজন। নবীন লেখকদের অনুভূতি প্রকাশ, প্রবীণদের দিকনির্দেশনা মূলক বক্তব্য চলছে। তুলে ধরা হয় লেখক ফোরামের এ যাবতকালের কার্যক্রম ও পরিকল্পনা। রাত ৭টা পর্যন্ত অনুষ্ঠান চলবে।

ফোরামের সভাপতি কবি মুনীরুল ইসলাম বলেন, কিছুক্ষণ পর লেখক ফোরাম আয়োজিত সাহিত্য প্রতিযোগিতায় ২৪জন বিজয়ীর হাতে তুলে দেয়া হবে পুরস্কার। উন্মোচিত হবে ফোরামের স্মারক। সম্মিলনে ইতোমধ্যে ঢাকা ও ঢাকার বাইরে থেকে প্রায় তিন শতাধিক লেখক-সাংবাদিক উপস্থিত হয়েছেন।

তিনি বলেন, প্রতিষ্ঠাবার্ষিকী ও লেখক সম্মিলন উপলক্ষে প্রকাশিত স্মারকে বিজ্ঞাপন দেয়াসহ সার্বিকভাবে যারা আমাদের আয়োজনকে সুন্দর করার জন্য সহযোগিতা করেছেন তাদের প্রতি কৃতজ্ঞ। ভবিষ্যতেও তারা এভাবে ইসলামী লেখক ফোরামের পাশে থাকবেন বলে আশা করছি।

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ