শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ ।। ২৮ কার্তিক ১৪৩৩ ।। ৩ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বিকেএমের ঢাকাস্থ বিভাগীয় সম্পাদকদের সঙ্গে বৈঠক অনুষ্ঠিত মাওলানা ফজলুর রহমানের সঙ্গে মুফতি তাকী উসমানীর সাক্ষাৎ সমস্যা অস্বীকারের প্রবণতা এই সরকারের মধ্যেও দেখা যাচ্ছে: শায়খে চরমোনাই আজ মসজিদে হারাম ও মসজিদে নববিতে জুমার খতিব যাঁরা শাইখুল ইসলামের আগমন আমরা যেভাবে উদযাপন করতে পারি! প্রতিহিংসা-প্রতিশোধ সমাজ ও রাষ্ট্রকে দুর্বল করে: রাষ্ট্রপতি ভাঙ্গায় সামাজিক সমস্যা সমাধানে ইমাম-আলেমদের ভূমিকা নিয়ে আলোচনা সভা শনিবার  মুফতি তাকী উসমানীর বাংলাদেশ সফরে আলেম সমাজের প্রত্যাশা লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি

সাধারণ যাত্রী নিয়ে ছুটলো মেট্রোরেল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: উদ্বোধনের পর এবার সাধারণ যাত্রীদের জন্য উন্মুক্ত হল কাঙ্ক্ষিত মেট্রোরেল। বৃহস্পতিবার সকালে রাজধানীর উত্তরার দিয়াবাড়ী ও আগারগাঁও স্টেশন থেকে সাধারণ যাত্রী নিয়ে ছাড়ল মেট্রোরেল।

দিয়াবাড়ী থেকে সকাল ৮টায় যাত্রী নিয়ে প্রথম ট্রেন আগারগাঁওয়ের উদ্দেশে ছেড়ে যায়। আর আগারগাঁও থেকে দিয়াবাড়ীর উদ্দেশে প্রথম ট্রেনটি ছাড়ে সকাল ৮টা ১৫ মিনিটে।

এর আগে মেট্রোরেলে ভ্রমণের জন্য বৃহস্পতিবার ভোর থেকেই রাজধানীর বিভিন্ন এলাকার মানুষ আগারগাঁও মেট্রোরেল স্টেশনে জড়ো হন। সকালে রাজধানীর আগারগাঁও মেট্রো স্টেশনে দেখা যায়, মেট্রোরেলে চড়তে ভোর থেকেই লাইনে দাঁড়িয়েছেন যাত্রীরা। আগারগাঁও থেকে পাসপোর্ট অফিস পর্যন্ত যাত্রীদের লাইন। তাদের অনেকেই এসেছেন মেট্রোরেলের অভিজ্ঞতা নেওয়ার জন্য।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুধবার বেলা ১১টা ৪ মিনিটে মেট্রোরেলের উদ্বোধন করেন। উদ্বোধনের পর আজ বৃহস্পতিবার থেকে সীমিত পরিসরে মেট্রোরেলে যাতায়াত করছেন সাধারণ যাত্রীরা।

দিয়াবাড়ী থেকে মতিঝিল পর্যন্ত ২০ কিলোমিটার পথে মেট্রোরেল লাইন নির্মাণ করা হচ্ছে। বুধবার উদ্বোধন হয় উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত অংশের, যার দৈর্ঘ্য ১১ দশমিক ৭৩ কিলোমিটার। প্রাথমিকভাবে এই রুটে মেট্রোরেল চলবে সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত।

কেএল/