শনিবার, ২১ ফেব্রুয়ারি ২০২৬ ।। ৭ ফাল্গুন ১৪৩২ ।। ৪ রমজান ১৪৪৭

শিরোনাম :
উলামা মাশায়েখ ও মাদরাসার ছাত্রদের সম্মানে বিদ্যুৎ প্রতিমন্ত্রীর ইফতার মাহফিল  খতমে নবুওয়াত বিরোধীদের রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবিতে গণস্বাক্ষর কর্মসূচি জনগণের অধিকার ও সমতা প্রতিষ্ঠাই ছিল একুশের মূল চেতনা : প্রধানমন্ত্রী ২ দিন বৃষ্টির আভাস জানিয়ে আবহাওয়া অফিসের বার্তা ১৫ ব্যবসায়ীকে জরিমানা করল ভ্রাম্যমাণ আদালত শেয়ার বাজারসহ ব্যবসা-বাণিজ্যে বিনিয়োগ বাড়বে: অর্থমন্ত্রী রমজান উপলক্ষে ৮২৩ খাদ্যপণ্যে বিশেষ ছাড় আরব আমিরাতে প্রধানমন্ত্রীর উপদেষ্টাদের আটজনের দফতর বণ্টন কে কোন দফতরে? রমজানের পবিত্রতা রক্ষায় দিনের বেলা হোটেল বন্ধ রাখার আহ্বান খেলাফত মজলিসের ‘মানুষকে ডাক্তারের পেছনে নয়, ডাক্তার মানুষের পেছনে ঘুরবে’

‘সংখ্যালঘু’ বলে কোনো শব্দ নেই, সবাই এ দেশের নাগরিক : ধর্মপ্রতিমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ‘বাংলাদেশে ‘সংখ্যালঘু’ বলে কোনো শব্দ নেই। বাংলাদেশে যারা বসবাস করেন তারা সবাই এ দেশের নাগরিক। স্বাধীনতার জন্য সব ধর্মের মানুষ মুক্তিযুদ্ধ করেছেন, কাঁধে কাঁধ মিলিয়ে। সবার রক্তের বিনিময়ে এই দেশ স্বাধীন হয়েছে’ বলে মন্তব্য করেছেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরিদুল হক খান।

বুধবার দুপুরে সিলেট জেলা প্রশাসক কার্যালয়ের মিলনায়তনে ‘ধর্মীয় সম্প্রীতি ও সচেতনতামূলক আন্তঃধর্মীয় সংলাপ’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এটা আমাদের হাজার বছরের ঐতিহ্য। এই ঐতিহ্য অব্যাহত রাখতে হবে। আমরা তা লালন করেও আসছি। কিন্তু বিভিন্ন ধর্মের কিছু লোক আছে যারা সুযোগ খুঁজে সম্প্রীতি বিনষ্ট করার। তাই সবাইকে সর্তক থাকতে হবে।

ধর্মীয় উপাসনালয়ের উন্নয়নে ব্যাপক কাজ করছে উল্লেখ করে ফরিদুল হক খান জানান, দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় ইতোমধ্যে ৪৬৪টি মডেল মসজিদ নির্মাণ করা হয়েছে।

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ