বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ ।। ১৫ শ্রাবণ ১৪৩৩ ।। ১৬ সফর ১৪৪৮

শিরোনাম :
শেরপুরে ভাতিজার লাঠির আঘাতে চাচির মৃত্যু ভূমিকম্প মোকাবিলায় জাতীয় টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত সরোয়ার আলমগীরের দায়িত্ব পালনে বাধা নেই: অ্যার্টনি জেনারেল শাপলা চত্বরের মামলায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেপ্তার ২০২৭ সালের রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ প্রকাশ রাত ১টার মধ্যে ৬ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ‘বাবরি মসজিদ ভাঙা উচিত হয়নি’—এমন মত দেশদ্রোহিতা নয়: বোম্বে হাইকোর্ট যুক্তরাষ্ট্রে মসজিদ ও ইসলামি স্থাপনায় হামলা বেড়েছে ১৮৩ শতাংশ হবিগঞ্জের সংঘর্ষে উদ্বেগ, রাজনৈতিক সহাবস্থান নিশ্চিতের আহ্বান জমিয়তের মিরপুরে দেয়াল ধসে নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার দাবি ইসলামী আন্দোলনের

পাঁচ পৌরসভা ও ৬৬ ইউনিয়ন পরিষদে চলছে ভোটগ্রহণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: সারাদেশের পাঁচ পৌরসভা ও ৬৬ ইউনিয়ন পরিষদে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ শুরু হয়েছে।

আজ বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টায় ভোটগ্রহণ শুরু হয়। চলবে একই দিন বিকেল সাড়ে ৪টা পর্যন্ত।

পাঁচটি পৌরসভা হলো, দিনাজপুরের বিরল, পঞ্চগড়ের বোদা, রাজশাহীর বাঘা, ফরিদপুরের আলফাডাঙ্গা ও নাটোরের বনপাড়া।

এদিকে বুধবার (২৮ ডিসেম্বর) সকালে কেন্দ্রগুলোতে পাঠানো হয় ভোটের সরঞ্জাম। এ সময় প্রিসাইডিং কর্মকর্তাদের হাতে তুলে দেওয়া হয় এসব উপকরণ। তবে ভোট ঘিরে পৌরসভা ও ইউপিগুলোতে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা।

উল্লেখ্য, গত ৭ নভেম্বর নির্বাচন কমিশন সচিব জাহাঙ্গীর আলম পাঁচটি পৌরসভা ও ৬৬টি ইউনিয়ন পরিষদের নির্বাচনের তফসিল ঘোষণা করেন। মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ছিল ১ ডিসেম্বর, মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের জন্য ৩ ডিসেম্বর এবং প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ছিল ১০ ডিসেম্বর।

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ