বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬ ।। ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ১৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
‘লেবানন থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার ব্যতীত শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়’ বর্তমান সমাজে বিয়েকে ক্রমেই কঠিন করে তোলা হচ্ছে কালভার্ট নির্মাণকালে মাটিচাপা পড়ে দুই শ্রমিকের মৃত্যু আগস্টের মধ্যে শিক্ষার্থীদের বিনামূল্যে ড্রেস ও জুতা বিতরণ শুরু করবে সরকার: ববি হাজ্জাজ আগামী ৭ জুন রাশিয়া সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে নারীসহ ৫ জনের মৃত্যু ডিআইজি থেকে অতিরিক্ত আইজিপি হলেন ৫ পুলিশ কর্মকর্তা হজ-পরবর্তী জীবনে পরিবর্তন না এলে হজের শিক্ষা অপূর্ণ: শায়খ আহমাদুল্লাহ ‘সীমান্ত নিরাপত্তা ও মানবাধিকার প্রশ্নে কোনো আপস করা উচিত নয়’ ৩ জেলায় প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার

রংপুর সিটি নির্বাচনে জামানত হারিয়েছেন আওয়ামী লীগের প্রার্থী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: রংপুর সিটি করপোরেশন নির্বাচনে জামানত হারিয়েছেন আওয়ামী লীগের প্রার্থী হোসনে আরা লুৎফা ডালিয়া।

আজ বুধবার (২৮ ডিসেম্বর) দুপুরে রিটার্নিং কর্মকর্তা আব্দুল বাতেন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। তবে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হওয়ায় খুশি জামানত হারানো ডালিয়া।

নির্বাচনে বিপুল ভোটে জয় পেয়েছেন জাপার প্রার্থী মোস্তফিজার রহমান মোস্তফা। তিনি পেয়েছেন এক লাখ ৪৬ হাজার ৭৯৮ ভোট। তার নিকটতম প্রতীদ্বন্দ্বী ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী আমিরুজ্জামান পিয়াল। তিনি ৪৯ হাজার ৮৯২ ভোট পেয়ে জামানত টিকিয়ে রেখেছেন। আওয়ামী লীগের মেয়র প্রার্থী হোসনে আরা লুৎফা নৌকা প্রতীকে পেয়েছেন ২২ হাজার ৩০৬ ভোট। এতেই জামানত খোয়া গেছে তার।

এদিকে ডালিয়ার সঙ্গে জামানত হারিয়েছেন আরো ছয় প্রার্থী। তারা হলেন বাংলাদেশের কংগ্রেসের আবু রায়হান (১০ হাজার ৫৪৯ ভোট), জাকের পার্টির খোরশেদ আলম (৫ হাজার ৮০৯ ভোট), খেলাফত মজলিশের তৌহিদুর রহমান মণ্ডল (২ হাজার ৮৬৪ ভোট), স্বতন্ত্র মেহেদী হাসান (২ হাজার ৬৭৯ ভোট), আওয়ামী লীগের বিদ্রোহী স্বতন্ত্র লতিফুর রহমান (৩৩ হাজার ৮৮৩ ভোট) ও জাসদের শফিয়ার রহমান (৫ হাজার ১৫৬ ভোট)।

রিটার্নিং কর্মকর্তা আব্দুল বাতেন এ বিষয়ে বলেন, ‘নির্বাচনে জামানত টিকিয়ে রাখতে মোট বৈধ ভোটের ৮ ভাগের ১ ভাগ থেকে অন্তত একটি ভোট বেশি পেতে হয়। রসিক নির্বাচনে মোট বৈধ ভোটের সংখ্যা দুই লাখ ৭৯ হাজার ৯৩৬। সে হিসাবে তাদের অন্তত পেতে হতো ৩৪ হাজার ৩৯২ ভোট। ’

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ