বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ ।। ১৫ শ্রাবণ ১৪৩৩ ।। ১৬ সফর ১৪৪৮

শিরোনাম :
ইরানজুড়ে নতুন করে মার্কিন বিমান হামলা আগামী জুমায় হারামাইনে খুতবা দেবেন যে দুই শায়খ ইতমিনান বোর্ডের বৃত্তি ও সংবর্ধনা পেল ৬১ প্রতিষ্ঠানের ১,২৫০ শিক্ষার্থী প্রমিত উচ্চারণ, বক্তৃতা ও উপস্থাপনা কোর্স সফলভাবে সম্পন্ন, শিক্ষার্থীদের উচ্ছ্বাস সন্ত্রাস ও মাদকমুক্ত সমাজ গঠনে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান আমিরে মজলিসের আজ শুরু হচ্ছে তিন দিনব্যাপী হজ ও ওমরাহ মেলা শেরপুরে ভাতিজার লাঠির আঘাতে চাচির মৃত্যু ভূমিকম্প মোকাবিলায় জাতীয় টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত সরোয়ার আলমগীরের দায়িত্ব পালনে বাধা নেই: অ্যার্টনি জেনারেল শাপলা চত্বরের মামলায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেপ্তার

আমি চাই, সব মানুষই যেন ন্যায়বিচার পায়: প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: আমি চাই, সব মানুষই যেন ন্যায়বিচার পায় বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, আমি চাই, সব মানুষই যেন ন্যায়বিচারটা পায়। দ্রুত মামলাগুলো যেন নিষ্পত্তি হয়। একটা স্বচ্ছতা ও জবাবদিহিতা যেন সৃষ্টি হয়। এটাই আমরা চাই।

আজ সোমবার (২৬ ডিসেম্বর) সকালে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনের ৫৯তম সম্মেলনে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বর্তমানে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের সংখ্যা ১০১টি। এছাড়া সাতটি মানবপাচার অপরাধ দমন ট্রাইব্যুনাল করা হয়েছে। এগুলো এজন্য করা হয়েছে যাতে দ্রুত বিচার হয়। রায়গুলো যত তাড়াতাড়ি হবে, অপরাধগুলোও তত কমে আসবে।

বিচারকদের উদ্দেশে তিনি বলেন, আমরা তো আইন প্রণয়ন করি। আর আপনারা আইন ব্যবহার করেন। কাজেই সেখানেও যখন যেটা হয়, সংশোধন করি, আরও উন্নত করি। যা করি মানুষের কল্যাণে, মানুষের উন্নয়নে করি।

এসময় সরকারপ্রধান জানান, ই-জুডিসিয়ারি চালু করা গেলে দেশে মামলা ব্যবস্থাপনায় আরও গতি আসবে।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ