শনিবার, ২১ ফেব্রুয়ারি ২০২৬ ।। ৭ ফাল্গুন ১৪৩২ ।। ৪ রমজান ১৪৪৭

শিরোনাম :
উলামা মাশায়েখ ও মাদরাসার ছাত্রদের সম্মানে বিদ্যুৎ প্রতিমন্ত্রীর ইফতার মাহফিল  খতমে নবুওয়াত বিরোধীদের রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবিতে গণস্বাক্ষর কর্মসূচি জনগণের অধিকার ও সমতা প্রতিষ্ঠাই ছিল একুশের মূল চেতনা : প্রধানমন্ত্রী ২ দিন বৃষ্টির আভাস জানিয়ে আবহাওয়া অফিসের বার্তা ১৫ ব্যবসায়ীকে জরিমানা করল ভ্রাম্যমাণ আদালত শেয়ার বাজারসহ ব্যবসা-বাণিজ্যে বিনিয়োগ বাড়বে: অর্থমন্ত্রী রমজান উপলক্ষে ৮২৩ খাদ্যপণ্যে বিশেষ ছাড় আরব আমিরাতে প্রধানমন্ত্রীর উপদেষ্টাদের আটজনের দফতর বণ্টন কে কোন দফতরে? রমজানের পবিত্রতা রক্ষায় দিনের বেলা হোটেল বন্ধ রাখার আহ্বান খেলাফত মজলিসের ‘মানুষকে ডাক্তারের পেছনে নয়, ডাক্তার মানুষের পেছনে ঘুরবে’

বেফাকের আমেলা: ৪ ফেব্রুয়ারি শূরা বৈঠক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

|| আবদুল্লাহ তামিম ||

কওমি মাদরাসা শিক্ষাবোর্ড বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের শূরা বৈঠক অনুষ্ঠিত হবে আগামী ৪ ফেব্রুয়ারি শনিবার। বোর্ডটির মজলিসে আমেলার বৈঠক থেকে এ সিদ্ধান্ত নেয়া হয়।

আজ শনিবার (২৪ ডিসেম্বর) বিষয়টি আওয়ার ইসলামকে নিশ্চিত করেন বেফাকের মহাপরিচালক মাওলানা উবায়দুর রহমান খান নদভী। কাজলার বেফাকের নতুন ভবনের অফিসে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ড বেফাকের ভারপ্রাপ্ত সভাপতি ও যাত্রাবাড়ী মাদ্রাসার মুহতামিম মুহিউসসুন্নাহ আল্লামা মাহমুদুল হাসান।

বৈঠকে আরো উপস্থিত ছিলেন, বেফাকের সিনিয়র সহ-সভাপতি মাওলানা সাজিদুর রহমান, হাটহাজারী মাদরাসার মুহতামিমে বেফাক সহ-সভাপতি মাওলানা মুহাম্মদ ইয়াহইয়া, মাওলানা আবদুল হামিদ মধুপুরী, মাওলানা আতাউল্লাহ হাফেজ্জী, মুফতি মানসুরুল হক, মুফতি ফয়জুল্লাহ, মাওলানা বাহাউদ্দীন জাকারিয়া, মুফতি মিজানুর রহমান সাঈদ, মাওলানা খালিদ সাইফুল্লাহ সাদীসহ সারাদেশের প্রায় শতাধিক আমেলা সদস্য।

আমেলার বৈঠকটি পরিচালনা করেন বেফাক মহাসচিব মাওলানা মাহফুজুল হক।

বেফাকের গঠনতন্ত্র অনুযায়ী প্রতি তিন মাস পর পর আমেলা বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা বলা হয়, একাডেমিক গুরুত্বপূর্ণ কিছু সিদ্ধান্ত নেয়া হয়। আসন্ন কেন্দ্রীয় পরীক্ষার বিষয়ে আলোচনা করা হয়। সৌহার্দপূর্ণ পরিবেশে অত্যান্ত সুন্দরভাবে এ আমেলা বৈঠক শেষ হয়েছে বলে জানান, মাওলানা উবায়দুর রহমান খান নদভী। এছাড়াও গুরুত্বপূর্ণ আরো কিছু সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানা গেছে।

প্রসঙ্গত, বেফাকের গঠনতন্ত্র অনুযায়ী পাঁচ বছর পর পর কাউন্সিল অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও বিভিন্ন কারণে কিছুটা দেরিতে অনুষ্ঠিত হয়েছিল দশম কাউন্সিল। ২০১৮ সালের ১২ ফেব্রুয়ারি রাজধানীর ফরিদাবাদ মাদরাসায় অনুষ্ঠিত হয়েছিল সে কাউন্সিল; যেখানে আল্লামা শাহ আহমদ শফিকে সভাপতি ও ফরিদাবাদ মাদরাসার প্রিন্সিপাল মাওলানা আব্দুল কুদ্দুসকে মহাসচিব নির্বাচিত করা হয়।

পরবর্তীতে আল্লামা শাহ আহমদ শফির মৃত্যু ও মাওলানা আব্দুল কুদ্দুসের পদত্যাগের কারণে ২০২০ সালের ৩ অক্টোবর আমেলা বৈঠকে ভারপ্রাপ্ত সভাপতি নির্বাচিত হোন আল্লামা মাহমুদুল হাসান এবং ভারপ্রাপ্ত মহাসচিব নির্বাচিত হোন মাওলানা মাহফুজুল হক।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ