সোমবার, ০৩ আগস্ট ২০২৬ ।। ১৯ শ্রাবণ ১৪৩৩ ।। ২০ সফর ১৪৪৮

শিরোনাম :
২০২৫ সালে আন্তর্জাতিক পর্যটক গ্রহণকারী শহরগুলোর তালিকায় মক্কা পঞ্চম, মদিনা সপ্তম লেবাননে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র ও ফসফরাস বোমা হামলা গুম প্রতিরোধ আইন মন্ত্রিসভায় অনুমোদন ফরিদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রসহ নিহত ২ ড. ইউনূসকে রাষ্ট্রপতি হিসেবে চায় না জমিয়ত যমুনায় গোসল করতে নেমে নিখোঁজ ২ স্কুলছাত্র ‘জুলাই গণঅভ্যুত্থান ছিল জালেমের বিরুদ্ধে মজলুমের ন্যায়সংগত সংগ্রাম’ চট্টগ্রামের বন্যাকবলিত ৩ উপজেলা সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী এবার দক্ষ ইসলামি গবেষক তৈরির উদ্যোগ আস-সুন্নাহর, দিনব্যাপী কর্মশালা ২২ আগস্ট দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ

বাংলাদেশকে ২ হাজার ২১৮ কোটি টাকা দিলো জার্মানি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: শিল্পে জ্বালানি দক্ষতা বৃদ্ধি ও নবায়নযোগ্য শক্তি কর্মসূচির আওতায় ১৮ দশমিক ১৫ কোটি ইউরো দিয়েছে জার্মানির কেএফডাব্লিউ উন্নয়ন ব্যাংক। এর মধ্যে দুটি প্রকল্পের আওতায় ১৬ দশমিক দুটি কোটি ইউরো ঋণ দিয়েছে জার্মানি। এছাড়া নবায়নযোগ্য শক্তি কর্মসূচির জন্য এক দশমিক ৯৫ কোটি ইউরো অনুদান দিয়েছে।

প্রতি ইউরো সমান ১২২ দশমিক ২১ টাকা ধরে জার্মানি অর্থায়নের পরিমাণ বাংলাদেশি মুদ্রায় দুই হাজার ২১৮কোটি ১১ লাখ টাকা। বাংলাদেশ সরকার ও জার্মানির মধ্যে চুক্তি সই হয়েছে।

শুক্রবার (২৩ ডিসেম্বর) অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ইআরডি সচিব শরিফা খান ও কেএফডব্লিউ ডেভেলপমেন্ট ব্যাংকের ডিরেক্টর(সাউথ এশিয়া) ক্যারোলিন গাসনার চুক্তিতে সই করেন।

‘শিল্পে জ্বালানি দক্ষতা’ শিরোনামের প্রকল্পের জন্য ইউরো আট দশমিক দুই কোটি ইউরো ব্যবহার করা হবে। বাংলাদেশের শিল্প কারখানায় বিদ্যমান যন্ত্রপাতি এবং সরঞ্জাম সম্প্রসারণে এ অর্থ ব্যবহার করা হবে। ফলে বাতাসে কার্বন ডাই-অক্সাইডের পরিমাণ ২০ শতাংশ কমবে।

এছাড়াও ‘নবায়নযোগ্য শক্তি’ শিরোনামের প্রকল্পের জন্য আট কোটি ইউরো ব্যবহার হবে। এই কর্মসূচীর মূল উদ্দেশ্য হলো নবায়নযোগ্য শক্তির উৎসের ব্যবহার বাড়ানো এবং বাংলাদেশের বিদ্যুৎ খাতে কার্বন নিঃসরণ কমানো।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ