শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ ।। ২৮ কার্তিক ১৪৩৩ ।। ৩ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
শাইখুল ইসলামের আগমন আমরা যেভাবে উদযাপন করতে পারি! প্রতিহিংসা-প্রতিশোধ সমাজ ও রাষ্ট্রকে দুর্বল করে: রাষ্ট্রপতি ভাঙ্গায় সামাজিক সমস্যা সমাধানে ইমাম-আলেমদের ভূমিকা নিয়ে আলোচনা সভা শনিবার  মুফতি তাকী উসমানীর বাংলাদেশ সফরে আলেম সমাজের প্রত্যাশা লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং

ফের আ.লীগের নেতৃত্বে শেখ হাসিনা-ওবায়দুল কাদের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ক্ষমতাসীন আওয়ামী লীগের সভাপতি পদে শেখ হাসিনা ও সাধারণ সম্পাদক পদে ওবায়দুল কাদের পুনরায় নির্বাচিত হয়েছেন।

আজ শনিবার দলের ২২তম জাতীয় সম্মেলনের কাউন্সিল অধিবেশনে তাঁরা পুনরায় নির্বাচিত হন।

এর আগে আজ বিকেল ৩টার দিকে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে কাউন্সিল অধিবেশন শুরু হয়। এতে সভাপতিত্ব করেন আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অধিবেশনে দলের ঘোষণাপত্র ও গঠনতন্ত্রের প্রয়োজনীয় ধারার সংশোধন প্রস্তাব পাস হয়।

এরপর ক‌মি‌টি বিলুপ্ত ষোষণা করেন দলটির সভাপ‌তি শেখ হা‌সিনা। এরপর নতুন নেতৃত্ব নির্বাচনের প্রক্রিয়া শুরু হয়। আওয়ামী লীগের ২২তম জাতীয় সম্মেলনের নির্বাচন ক‌মিশনার হিসেবে দা‌য়িত্ব পালন করেন অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন। সদস্য হিসেবে দা‌য়িত্ব পালন করেন ড. ম‌শিউর রহমান ও শাহাবুদ্দিন চুপ্পু।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ