সোমবার, ১৭ আগস্ট ২০২৬ ।। ২ ভাদ্র ১৪৩৩ ।। ৪ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
আস-সুন্নাহ ফাউন্ডেশনে নেওয়া হবে ৭ দাঈ ফজরের নামাজে সিজদারত অবস্থায় ইমামের মৃত্যু শোলাকিয়া ঈদগাহে ১৭ কোটি টাকার উন্নয়ন প্রকল্প, লাগানো হবে নিমগাছ সরকারের ১৮০ দিন পূর্তি, প্রধানমন্ত্রীর কার্যালয়ে মতবিনিময় সভা আজ কুরআনের আলোয় হৃদয় বদল, মা-বাবার পর ইসলামের ছায়ায় জার্মান কিশোরী মহানবীর (সা.) আদর্শ ছাড়া মানবতার মুক্তি আশা করা যায় না: মুনতাসির আলী দেশে শরিয়াহ আইন বাস্তবায়ন করতে চাই—ক্লিয়ার কাট কথা: শায়খে চরমোনাই ঢাকাসহ আশপাশের এলাকায় ভূমিকম্প অনুভূত শামীম কায়সার লিংকনকে ধর্ম প্রতিমন্ত্রী করার খবরে শীর্ষ আলেমদের উদ্বেগ বিভ্রান্তকারীদের ব্যাপারে সতর্ক থাকুন: প্রধানমন্ত্রী

চরম আকার ধারণ করেছে শ্রীলঙ্কার বায়ুদূষণ, বন্ধ সব স্কুল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: দ্বীপ রাষ্ট্র শ্রীলঙ্কার অধিকাংশ এলাকায় বাতাসের মান অস্বাস্থ্যকর অবস্থায় পৌঁছেছে। যার ফলে এমন পরিস্থিতিতে শ্রীলঙ্কার স্কুলগুলো বন্ধ রাখা হয়েছে। এপির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

শ্রীলঙ্কার কর্তৃপক্ষ জানিয়েছে, প্রতিবেশী দেশ ভারত থেকে দূষিত বায়ু শ্রীলঙ্কায় প্রবেশ করছে। এতে পরিস্থিতি আরও খারাপ হচ্ছে। তাছাড়া বঙ্গোপসাগরে সৃষ্ট ঘুর্ণিঝড়ের কারণে দেশটিতে বৃষ্টিও শুরু হয়েছে।

রাজধানী কলম্বোসহ অন্যান্য গুরুত্বপূর্ণ শহর মূলত কুয়াশার চাঁদরে ঢেকে গেছে। বিশেষ করে বাতাসে সূক্ষ্ম কণার মাত্রা অস্বাস্থ্যকর পর্যায়ে পৌঁছেছে।

দেশটির পরিবেশ পর্যবেক্ষণ ও ঝুঁকি ব্যবস্থাপনার সঙ্গে জড়িত রাষ্ট্রীয় সংস্থা ন্যাশনাল বিল্ডিং রিসার্চ অর্গানাইজেশন জানিয়েছে, স্থানীয় ও আন্তঃসীমান্ত বায়ু দূষণের সংমিশ্রণের কারণে বর্তমান পরিস্থিতির উদ্ভব হয়েছে।

এটি জানায়, এই অবস্থা শ্রীলঙ্কার সব জায়গায় দেখা যাচ্ছে, যা স্বাস্থ্য সমস্যা সৃষ্টি করতে পারে।

শ্রীলঙ্কার স্বাস্থ্য সেবার মহাপরিচালক আসালা গুনাওয়ার্দেনা বলেছেন, এই অবস্থা আগামী দুই সপ্তাহ অব্যাহত থাকবে। তাই মানুষদের বাইরে থাকার সময় সীমিত করার পাশাপাশি মাস্ক ব্যবহারের পরামর্শ দিয়েছেন তিনি।

গত দুইদিনে শ্রীলঙ্কার বিভিন্ন স্থানে প্রবল বৃষ্টি ও ঝড়ো হাওয়ায় অন্তত দুইজন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও দুইজন। গাছ পড়ে কয়েক ডজন ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং বেশ কয়েকটি রাস্তা বন্ধ রয়েছে।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ