মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬ ।। ১৯ শ্রাবণ ১৪৩৩ ।। ২১ সফর ১৪৪৮

শিরোনাম :
২০২৫ সালে আন্তর্জাতিক পর্যটক গ্রহণকারী শহরগুলোর তালিকায় মক্কা পঞ্চম, মদিনা সপ্তম লেবাননে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র ও ফসফরাস বোমা হামলা গুম প্রতিরোধ আইন মন্ত্রিসভায় অনুমোদন ফরিদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রসহ নিহত ২ ড. ইউনূসকে রাষ্ট্রপতি হিসেবে চায় না জমিয়ত যমুনায় গোসল করতে নেমে নিখোঁজ ২ স্কুলছাত্র ‘জুলাই গণঅভ্যুত্থান ছিল জালেমের বিরুদ্ধে মজলুমের ন্যায়সংগত সংগ্রাম’ চট্টগ্রামের বন্যাকবলিত ৩ উপজেলা সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী এবার দক্ষ ইসলামি গবেষক তৈরির উদ্যোগ আস-সুন্নাহর, দিনব্যাপী কর্মশালা ২২ আগস্ট দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ

বাসাবাড়িতে গ্যাসের চাপ কম থাকলেও শিল্পে সমস্যা হবে না: প্রতিমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: শীতে বাসাবাড়িতে গ্যাসের চাপ কম থাকলেও শিল্পে কোনো সমস্যা হবে না বলে আশাবাদ ব্যক্ত করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

বুধবার (৭ ডিসেম্বর) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে বাংলাদেশ ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তর এবং ফেডারেল ইনস্টিটিউট ফর জিওসায়েন্সেস অ্যান্ড ন্যাচারাল রিসোর্সেস (বিজিআর, জার্মানি) আয়োজিত এক সেমিনার শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

তিনি বলেন, আমরা গ্যাস সরবরাহের ক্ষেত্রে ইন্ডাস্ট্রিকে প্রাধান্য দিচ্ছি। বাসা-বাড়িতে হয়তো সরবরাহ কমে যাবে। বিকল্প হিসেবে এলপিজি রয়েছে। এছাড়া আবাসিক গ্রাহকদের গ্যাস মিটারে নিয়ে আসার পরিকল্পনা রয়েছে বলেও জানান তিনি।

বিদ্যুতের বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, জ্বালানির ক্ষেত্রে বড় পরিবর্তন না এলে বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক থাকবে। বিশ্ববাজার এমনিতেই উত্তাল, সামনের দিনে কী হবে সেটা বলা যাচ্ছে না। তবে বাইরে থেকে ডিফারেন্ট ফুয়েল আসছে, কয়লা আসছে, সেখান থেকে বিদ্যুৎ উৎপাদন বাড়ানো সম্ভব হবে।

আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, বিদ্যুৎ, জ্বালানির দাম বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) নির্ধারণ করবে। তারা তাদের নিজ ভূমিকায় কাজ করবে। তবে কালক্ষেপণ যেন না হয় সেক্ষেত্রে মন্ত্রণালয় দাম নির্ধারণ করতে পারে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ