মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬ ।। ১৯ শ্রাবণ ১৪৩৩ ।। ২১ সফর ১৪৪৮

শিরোনাম :
২০২৫ সালে আন্তর্জাতিক পর্যটক গ্রহণকারী শহরগুলোর তালিকায় মক্কা পঞ্চম, মদিনা সপ্তম লেবাননে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র ও ফসফরাস বোমা হামলা গুম প্রতিরোধ আইন মন্ত্রিসভায় অনুমোদন ফরিদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রসহ নিহত ২ ড. ইউনূসকে রাষ্ট্রপতি হিসেবে চায় না জমিয়ত যমুনায় গোসল করতে নেমে নিখোঁজ ২ স্কুলছাত্র ‘জুলাই গণঅভ্যুত্থান ছিল জালেমের বিরুদ্ধে মজলুমের ন্যায়সংগত সংগ্রাম’ চট্টগ্রামের বন্যাকবলিত ৩ উপজেলা সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী এবার দক্ষ ইসলামি গবেষক তৈরির উদ্যোগ আস-সুন্নাহর, দিনব্যাপী কর্মশালা ২২ আগস্ট দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ

বাজারে মাছ-মাংসের অভাব নেই: পরিকল্পনামন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বাজারে মাছ-মাংসের অভাব নেই বলে জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। আজ রবিবার দুপুরে সুনামগঞ্জে ‘১২ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংসকরণ’ অনুষ্ঠানে পরিকল্পনামন্ত্রী এসব কথা বলেন তিনি।

এম এ মান্নান বলেছেন, নতুন বছর দেশে কোনো অর্থনৈতিক চাপ থাকবে না, নতুন বছর ভালো হবে। কারণ সারা দেশে এই মুহূর্তে সোনালী ফসলে ভরপুর। তিনি বলেন, খাদ্য গুদামে চালের জায়গা হচ্ছে না। বাজারে মাছ, মাংসের অভাব নেই। সুতরাং নতুন বছর দেশে কোনো চাপ থাকবে না।

তিনি বলেন, আমাদের মূল কথা একটিই। পরিকল্পনা করে এগিয়ে যেতে হবে। যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা করে রেখেছেন। তিনি বলেন, আগামী পাঁচ বছর আমাদের কাজ করতে হবে। বাইরের দেশ থেকে বাংলাদেশে কোনো চাল আমদানি করা হবে না। কারণ আমাদের দেশে সোনালী-সুন্দর ফসল হয়।

মন্ত্রী বলেন, যেহেতু মানুষ বেশি, মাঝে মাঝে বন্যা দেখা দিলে বিপাকে পড়তে হয়। আমাদের সঠিকভাবে পতিত জমি চাষাবাদের আওতায় আনতে হবে।

এ সময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ ১ আসনের সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন রতন, সুনামগঞ্জের জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন, সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি)- এর অধিনায়ক মো. মাহবুবুর রহমান, সুনামগঞ্জের পুলিশ সুপার এহসান শাহ প্রমুখ।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ