মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬ ।। ১৯ শ্রাবণ ১৪৩৩ ।। ২১ সফর ১৪৪৮

শিরোনাম :
২০২৫ সালে আন্তর্জাতিক পর্যটক গ্রহণকারী শহরগুলোর তালিকায় মক্কা পঞ্চম, মদিনা সপ্তম লেবাননে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র ও ফসফরাস বোমা হামলা গুম প্রতিরোধ আইন মন্ত্রিসভায় অনুমোদন ফরিদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রসহ নিহত ২ ড. ইউনূসকে রাষ্ট্রপতি হিসেবে চায় না জমিয়ত যমুনায় গোসল করতে নেমে নিখোঁজ ২ স্কুলছাত্র ‘জুলাই গণঅভ্যুত্থান ছিল জালেমের বিরুদ্ধে মজলুমের ন্যায়সংগত সংগ্রাম’ চট্টগ্রামের বন্যাকবলিত ৩ উপজেলা সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী এবার দক্ষ ইসলামি গবেষক তৈরির উদ্যোগ আস-সুন্নাহর, দিনব্যাপী কর্মশালা ২২ আগস্ট দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ

বঙ্গবন্ধুর নির্দেশে মেধাবীদের রাজনীতিতে এনেছিলেন শেখ মনি: তাপস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বঙ্গবন্ধুর নির্দেশে নিউক্লিয়াস গঠন করে শেখ মনি মেধাবী ছাত্রদের রাজনীতিতে নিয়ে এসেছিলেন বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র শেখ ফজলে নূর তাপস।

আজ রোববার (৪ ডিসেম্বর) শেখ ফজলুল হক মনির ৮৪তম জন্মদিন উপলক্ষে বনানী কবরস্থানে শ্রদ্ধা নিবেদনের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ মন্তব্য করেন মেয়র।

শেখ ফজলে নূর তাপস বলেন, শেখ ফজলুল হক মনি বিদ্যালয় জীবন থেকেই বঙ্গবন্ধুর সান্নিধ্য পেয়েছেন। বঙ্গবন্ধুর ডাকে তিনি রাজনৈতিক অঙ্গনে পদার্পণ করেন। বাংলাদেশব্যাপী তার ওপর হুলিয়া ছিল। দীর্ঘজীবন কারাদণ্ড ভোগ করতে হয়েছে তাকে। তারপরও বঙ্গবন্ধুর নির্দেশে নিউক্লিয়াস গঠন করে সারাদেশে ছাত্রলীগকে সুসংগঠিত করেন। শিক্ষা কমিশনের বিরুদ্ধে আন্দোলন করেছেন এবং নিউক্লিয়াস গঠন করে মেধাবী ছাত্রদের রাজনীতিতে নিয়ে এসেছেন। মুক্তির সংগ্রাম, স্বাধীনতার সংগ্রামে তাদেরকে সম্পৃক্ত করেছেন।

তিনি বলেন, মুক্তিযুদ্ধকালীন মুজিব বাহিনী গঠন করে পাকহানাদার বাহিনীর বিরুদ্ধে রণাঙ্গনে নিজেই যুদ্ধে লিপ্ত হয়েছেন, নেতৃত্ব দিয়েছেন। পরবর্তীতে বঙ্গবন্ধুর নির্দেশে জাতি গঠনে তিনি বাংলাদেশ আওয়ামী যুবলীগ গঠন করেন।

মেয়র বলেন, তিনটি পত্রিকা চালু করেছিলেন শেখ মনি। দৈনিক বাংলার বাণী, দ্য ডেইলি বাংলাদেশ টাইমস এবং বিনোদনমূলক সাপ্তাহিক ‘সিনেমা’। এর মাধ্যমে তিনি জাতি গঠনে অনবদ্য অবদান রেখেছিলেন। অনবদ্য ত্যাগ এবং তিতিক্ষার মাধ্যমে জাতির জন্য তিনি নিবেদিতভাবে কাজ করেছেন।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ