বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬ ।। ৫ ভাদ্র ১৪৩৩ ।। ৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
তারেক রহমানের নেতৃত্বেই কল্যাণমুখী রাষ্ট্র হবে বাংলাদেশ: মির্জা ফখরুল খুলনায় সাত দিনে ডেঙ্গুতে ৫ মৃত্যু, ৪ ওয়ার্ডকে রেড জোন ঘোষণা রাষ্ট্রপতি নির্বাচনে এমপিদের ভোটদান নিয়ে ইসির ৯ নির্দেশনা আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় প্রথম বাংলাদেশের হাফেজ নুরদ্দীন জাকারিয়া দুবাই কুরআন প্রতিযোগিতায় ১৩৫ দেশ থেকে রেকর্ড সাড়ে ২০ হাজার আবেদন হজরত বাবুনগরী (রহ.) : দুই যুগের কিছু স্মৃতি এই সপ্তাহে হারামাইনে জুমার খতিব শায়খ সুদাইস ও আহমাদ হুযাইফি সত্যিই কি আফগানিস্তানে নারী শিক্ষা বন্ধ? আগস্টের ১৮ দিনে রেমিট্যান্স এলো ১৯৬ কোটি ৭০ লাখ ডলার প্রধানমন্ত্রীর কাজে সন্তুষ্টির হার ৬৬.৩%, সরকারের সার্বিক কর্মকাণ্ডে ৫৪.৫%

ফুল দোকানে একজন আবেদ যা চেয়েছিলেন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুযযাম্মিল হক উমায়ের।।

হজরত মাতার আল-ওররাক রাহিমাহুল্লাহু তায়ালা বলেন, হজরত হারিম বিন হাইয়ান রাহিমাহুল্লাহু তায়ালা হজরত হুমামা রাহিমাহুল্লাহু তায়ালার কাছে এক রাত যাপন করেন।

হজরত হুমামা রাহিমাহুল্লাহু তায়ালা পুরো রাত সকাল পর্যন্ত কান্না করে কাটিয়ে দিয়েছেন। সকাল হলে আমি তাঁর কাছে রাতের কান্নার কারণ জানতে চাই। উত্তরে তিনি বলেন, গতরাতে কেয়ামতের দিন তারকাগুলো খসে খসে পড়ে যাওয়ার দৃশ্যের কথা মনে পড়ে যায়, তাই আমি কান্না করেছি।

অন্য দিকে হজরত হুমামা রাহিমাহুল্লাহু তায়ালা হজরত হারিম বিন হাইয়ান রাহিমাহুল্লাহু তায়ালার কাছে এক রাত যাপন করেন। এই রাতে হজরত হারিম বিন হাইয়ান রাহিমাহুল্লাহু তায়ালা পুরো রাত সকাল পর্যন্ত কান্না করে কাটিয়েছেন। সকাল হলে, আমি তাঁর কাছে রাতের কান্নার কারণ জানতে চাই।

উত্তরে তিনি বলেন, গতরাতে হাশরের ময়দানে লোকজন কবর থেকে ওঠে আল্লাহ তায়ালার সামনে হাজির হওয়ার দৃশ্যটি চোখে ভেসে যায়, তাই আমি কান্না করেছি।

যখন সকাল হলো, তখন উভয়ে কামারের দোকানের দিকে পথ চলতে শুরু করলেন। কামররা হাপড়ে কীভাবে ফুঁ দেয় তা দেখার জন্য। তাঁরা দোকানে গিয়ে বসে যান।

কান্না শুরু করেন। অবশেষে তাঁরা হাপড়ের দৃশ্য দেখে জাহান্নাম থেকে পরিত্রানের আশ্রয় কামনা করেন। তারপর তাঁরা উভয়ে ফুল বিক্রেতার কাছে আসলেন। ফুল দোকানের সামনে দাঁড়ান। সেখানে দাঁড়িয়ে তাঁরা উভয়ে আল্লাহ তায়ালার কাছে জান্নাতের কামনা করেন। তারপর তাঁরা আল্লাহ তায়ালার কাছে আরো কিছু দোয়া করেন। দোয়া শেষ করে তাঁরা উভয়ে পৃথক হয়ে যান। সূত্র: আর-রিক্কাতু ওয়াল বুকা

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ