মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬ ।। ১৯ শ্রাবণ ১৪৩৩ ।। ২১ সফর ১৪৪৮

শিরোনাম :
২০২৫ সালে আন্তর্জাতিক পর্যটক গ্রহণকারী শহরগুলোর তালিকায় মক্কা পঞ্চম, মদিনা সপ্তম লেবাননে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র ও ফসফরাস বোমা হামলা গুম প্রতিরোধ আইন মন্ত্রিসভায় অনুমোদন ফরিদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রসহ নিহত ২ ড. ইউনূসকে রাষ্ট্রপতি হিসেবে চায় না জমিয়ত যমুনায় গোসল করতে নেমে নিখোঁজ ২ স্কুলছাত্র ‘জুলাই গণঅভ্যুত্থান ছিল জালেমের বিরুদ্ধে মজলুমের ন্যায়সংগত সংগ্রাম’ চট্টগ্রামের বন্যাকবলিত ৩ উপজেলা সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী এবার দক্ষ ইসলামি গবেষক তৈরির উদ্যোগ আস-সুন্নাহর, দিনব্যাপী কর্মশালা ২২ আগস্ট দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ

৪৫তম বিসিএসের প্রিলি মার্চের দ্বিতীয় সপ্তাহে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: সম্প্রতি ৪৫তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তি অনুসারে, এবার বিভিন্ন ক্যাডারে মোট ২ হাজার ৩০৯ জনকে নিয়োগের সুপারিশ করা হবে৷

এছাড়া, নন-ক্যাডারে সুপারিশ পাবেন ১ হাজার ২২ জন। আগামী বছর মার্চের দ্বিতীয় সপ্তাহে প্রিলিমিনারি পরীক্ষার সম্ভাব্য তারিখ নির্ধারণ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ১০ ডিসেম্বর থেকে ৪৫তম বিসিএসের আবেদন গ্রহণ শুরু হব। অনলাইনে এই আবেদন চলবে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত। প্রিলিমিনারি পরীক্ষায় ২০০ নম্বরের এমসিকিউ প্রশ্ন থাকবে এবং প্রতিটি শুদ্ধ উত্তরের জন্য ১ নম্বর ও ভুল উত্তর দিলে প্রতিটি ভুলের জন্য মোট প্রাপ্ত নম্বর থেকে ০.৫০ নম্বর করে কাটা যাবে।

পরীক্ষাগুলোর সুনির্দিষ্ট তারিখ, সময় ও নির্দেশনা যথাসময়ে কমিশনের ওয়েবসাইট এবং সংবাদ মাধ্যমে প্রকাশ করা হবে।

নাম প্রকাশে অনিচ্ছুক পিএসসির এক কর্মকর্তা জানিয়েছেন, প্রকাশিত বিজ্ঞপ্তিতে মার্চের দ্বিতীয় সপ্তাহে প্রিলিমিনারি পরীক্ষার সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে। তবে, ১০ মার্চ (শুক্রবার) ৪৫তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা হতে পারে৷

বিজ্ঞপ্তি অনুযায়ী, ৪৫তম বিসিএসে সবচেয়ে বেশি নিয়োগ দেওয়া হচ্ছে স্বাস্থ্য ক্যাডারে। এ ক্যাডারে নিয়োগ পাবেন ৫৩৯ জন। এর মধ্যে সহকারী সার্জন পদে ৪৫০ জন ও ডেন্টাল সার্জন পদে ৮৯ জনকে নিয়োগ দেওয়া হবে। শিক্ষা ক্যাডারে ৪৩৭ জন, প্রশাসনে ২৭৪ জন, পুলিশে ৮০ জন, কাস্টমসে ৫৪ জন, আনসারে ২৫ জন, কর ক্যাডারে ৩০ জন এবং পররাষ্ট্র, বন, রেল, কৃষি, মৎস্যসহ অন্যান্য ক্যাডারে ৮৭০ জনকে নিয়োগ দেবে সরকার।

-এসআর

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ