বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬ ।। ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ১৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
হাম ও উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু যুদ্ধবিরতির কিছুক্ষণ পরই দক্ষিণ লেবাননে ফের হামলা ইসরায়েলের যুদ্ধে ব্যর্থ হয়ে শত্রুরা অভ্যন্তরীণ বিভেদ সৃষ্টি করতে চাইছে: মোজতবা খামেনি ঈদে সারাদেশের পশু কোরবানির সংখ্যা জানালেন প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী কোরবানির পর অবিক্রিত প্রায় ৩০ লাখ পশু সীমান্তে বিএসএফের অবৈধভাবে ১০টি পুশইন অপচেষ্টা রুখে দিল বিজিবি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হলেই খুলে দেওয়া হবে হরমুজ: ট্রাম্প রামিসা ধর্ষণ-হত্যাকাণ্ডের মামলার রায় রোববার তীব্র গরমের কারণ জানাল আবহাওয়া অধিদপ্তর প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা

পাকিস্তানে কয়লা খনিতে বিস্ফোরণ, নিহত ৯

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: পাকিস্তানের খাইবার পাখতুনখওয়া প্রদেশের একটি কয়লা খনিতে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে নয় শ্রমিক নিহত হয়েছেন। একই ঘটনায় আরও চারজন আহত হয়েছেন।

বুধবার প্রদেশটির কোহাট বিভাগের ওরাকজাই জেলার একটি খনিতে এ বিস্ফোরণ ঘটে বলে কর্মকর্তারা জানিয়েছেন।

ডনের এক প্রতিবেদনে বলা হয়েছে, ওরাকজাইয়ের জেলা কমিশনার আদনান ফরিদ জানান, ঘটনার সময় ওই খনিতে ১৩ জন শ্রমিক কাজ করছিলেন। বিস্ফোরণের পর তারা সবাই আটকা পড়েন।

ঘটনার পরপরই উদ্ধারকারী কর্মকর্তারা, স্থানীয় স্বেচ্ছাসেবীরা ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ শুরু করেন এবং নয় শ্রমিকের মৃতদেহ বের করে আনে। পরে ধ্বংসস্তূপের ভেতর থেকে আরও চারজনকে আহত অবস্থায় উদ্ধার করে স্থানীয় জেলা সদর হাসপাতালে নেওয়া হয়।

তাৎক্ষণিকভাবে ঘটনা তদন্তের নির্দেশ দিয়েছেন কোহাটের বিভাগীয় কমিশনার মেহমুদ আসলাম ওয়াজির। তিনি জানান, দায়িত্বে কারও অবহেলার প্রমাণ পাওয়া গেলে তার বা তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।

-এসআর

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ