মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ২৪ ভাদ্র ১৪৩৩ ।। ২৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
পাঠ্যবইয়ে স্থান পাচ্ছে জুলাই অভ্যুত্থানের নানা বিষয় হজের ব্যয় কমাতে বড় অঙ্কের খরচ কমিয়েছে সরকার: ধর্মমন্ত্রী মাওলানা যাইনুল আবিদীনের ‘লামাজহাবী: মুখ ও মুখোশ’ গ্রন্থের পাঠোন্মোচন রাতে চার দশক পর জাতিসংঘের সভাপতির দায়িত্বে বাংলাদেশ থানা থেকে লুট হওয়া সরকারি অস্ত্রের তথ্য দিলে মিলবে পুরস্কার সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত, শোক জানালেন প্রবাসীকল্যাণমন্ত্রী রোগীর মৃত্যু ঘিরে হাটহাজারী স্বাস্থ্য কমপ্লেক্সে উত্তেজনা, ভাঙচুর সৌদি আরবে হামলা নিয়ে হুথি কর্মকর্তার প্রশংসা মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে কথা কাটাকাটি, এজলাস ছাড়লেন প্রধান বিচারপতি দেশে ৮,২২৯টি এমপিওভুক্ত মাদরাসা রয়েছে: শিক্ষামন্ত্রী

গ্যাসের মূল্যসীমা নির্ধারণে ব্যর্থ ইইউ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: জ্বালানি সংকট প্রশমনে গ্যাসের মূল্যসীমা নির্ধারণে ব্যর্থ হয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। বৃহস্পতিবার বেলজিয়ামের ব্রাসেলসের বৈঠকে কোনো আশানুরূপ সিদ্ধান্তে আসতে পারেনি তারা।

নির্ধারিত যে মানদণ্ড দেওয়া হয়েছে, তা কখনোই কার্যকর হবে না বলে মনে করছেন ইইউ-এর জ্বালানিমন্ত্রীরা। পোলিশ ও স্প্যানিশ জ্বালানিমন্ত্রী ইইউ-এর প্রস্তাবকে ‘তামাশা’ বলে অবিহিত করেন। নিন্দা জানান ফ্রান্স ও গ্রিসের মন্ত্রীরাও।

ইইউ-এর সদস্যভুক্ত দেশ হাঙ্গেরির পররাষ্ট্রমন্ত্রী পিটার সিজার্তো জানান, গ্যাসের দাম নির্ধারণে ইইউ প্রচেষ্টা চালাচ্ছে। একে তিনি আন্তর্জাতিক গ্যাসের বাজারে বিভ্রান্তিকর হস্তক্ষেপ বলে অবিহিত করেছেন। বলেন, ‘এই প্রস্তাব ইউরোপের জ্বালানি নিরাপত্তাকে হুমকির মুখে ফেলবে।’

দেশটি জ্বালানির জন্য অনেকাংশে রাশিয়ার ওপর নির্ভরশীল। তাই তারা ইইউ-এর একক দাম থেকে নিজেদের মুক্ত রাখার আহ্বান জানান। চেক প্রজাতন্ত্রের শিল্পমন্ত্রী জোসেফ সিকেলা জানান, মন্ত্রীরা পার্থক্য দূর করার জন্য ১৩ ডিসেম্বর পুনরায় মিলিত হতে পারেন।

বলেন, এ আলোচনায় মন্ত্রীরা আরও কয়েকটি গুরুত্বপূর্ণ ব্যবস্থা গ্রহণের ওপর জোর দেন। যার মধ্যে আছে, ইইউ প্রতিযোগিতামূলক মূল্যবৃদ্ধি এড়াতে যৌথ গ্যাস ক্রয়, প্রয়োজনের সময় গুরুত্বপূর্ণ সরবরাহ এবং পুনর্বিকিরণযোগ্য শক্তির উৎসগুলোর অনুমোদন ত্বরান্বিত করা।

তিনি জানান, ২৭টি সদস্য রাষ্ট্র যৌথ গ্যাস ক্রয় প্ল্যাটফরমের অনুমতির বিষয়ে নীতিগত সম্মতি দিয়েছে। কমিশন ‘ক্যাপ’ সক্রিয় করার প্রস্তাব দেয় যদি, প্রতি মেগাওয়াট পার আওয়ার মূল্য পরপর এক পাক্ষিকের জন্য ২৭৫ ইউরো ছাড়িয়ে যায় এবং তরল প্রাকৃতিক গ্যাসের বৈশ্বিক মূল্যের সঙ্গে পার্থক্য থাকে ৫৮ ইউরো বা তার বেশি। বেঞ্চমার্কের তথ্য অনুসারে, বৃহস্পতিবার ইউরোপে পাইকারি গ্যাসের দাম প্রায় ১২৪ ইউরো ছিল।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ