শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৫ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার দুর্নীতির বিরুদ্ধে তরুণদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ডেপুটি স্পিকারের ভারত থেকে কেনা ২০০ রেলকোচের প্রথম ১৮টি দেশে পৌঁছেছে মোটরসাইকেল চালকদের জন্য জরুরি নির্দেশনা জারি

চীনের জিনজিয়াংয়ে আগুনে নিহত ১০, আহত ৯

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: চীনের উত্তরপশ্চিমাঞ্চলীয় জিনজিয়াং অঞ্চলে একটি আবাসিক ভবনে ভয়াবহ আগুনে ১০ জন নিহত ও নয়জন আহত হয়েছেন। শুক্রবার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম একথা জানিয়েছে। খবর খালিজ টাইমস এর।

চীনের সরকারি বার্তা সংস্থা সিনহুয়ার খবরে বলা হয়, বৃহস্পতিবার রাত সাড়ে সাতটার দিকে একটি বহুতল ভবনে আগুন ছড়িয়ে পড়ে। এতে দগ্ধদের ‘জরুরি চিকিৎসা দেয়া সত্ত্বেও ১০ জনের মৃত্যু হয়।’

তারা আরও জানায়, ‘আগুনে মারাত্মকভাবে দগ্ধ অপর নয়জন বর্তমানে শঙ্কা মুক্ত রয়েছে।’ তারা বলছে, সেখানের আগুন লাগার কারণ জানতে তদন্ত শুরু হয়েছে।

দুর্বল নিরাপত্তা ব্যবস্থা, কর্মকর্তাদের দুর্নীতি ও দায়ত্বে অবহেলা এবং পুরোপুরি আইন না মেনে চলার কারণে চীনে অগ্নিকাণ্ড একটি স্বাভাবিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ