শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৭ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
লেবাননে ইসরায়েলি হামলায় বাংলাদেশি নারী নিহত ১১ এপ্রিল ২০২৬-এর নামাজের সময়সূচি গণরায় অনুযায়ী সংবিধান সংস্কারের দাবি ইসলামী আন্দোলনের ‘গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে’  ৪০ দিনের যুদ্ধে ইরানের ক্ষয়ক্ষতি প্রায় ১৮ লক্ষ কোটি টাকা মার্কিন কংগ্রেসে জোরালো হচ্ছে ট্রাম্পকে অপসারণের দাবি দৌলতদিয়ায় বাসডুবিতে নিহত ২৬ জনের স্মরণে দোয়া অনুষ্ঠিত গণভোটের রায় দ্রুত কার্যকর না হলে রাজপথে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে: মাওলানা জালালুদ্দীন আহমাদ বর্তমান সরকার জুলাই বিপ্লবের চেতনার বহিঃপ্রকাশ: অ্যাটর্নি জেনারেল প্রণয় ভার্মাকে বেলজিয়াম ও ইইউ’র ভারতের রাষ্ট্রদূত নিয়োগ

পাকিস্তানের নতুন সেনাপ্রধান হচ্ছেন আসিম মুনীর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: পাকিস্তানের নতুন সেনাপ্রধান হচ্ছেন আসিম মুনীর। বৃহস্পতিবার নতুন সেনাপ্রধানের নাম ঘোষণা করা হয়েছে।

দেশটির তথ্যমন্ত্রী মরিয়াম আওরঙ্গজেব এক টুইটা বার্তায় এ তথ্য জানান। চলতি মাসের শেষের দিকে অবসরে যাচ্ছেন বর্তমান সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়া।

পাকিস্তান সেনাবাহিনীর নতুন প্রধান হওয়ার দৌড়ে যে ছয়জন লেফটেন্যান্ট জেনারেল ছিলেন তাদের মধ্যে আসিম মুনির সবচেয়ে জ্যেষ্ঠ।

পাকিস্তানে প্রধানমন্ত্রী ও প্রেসিডেন্ট নিয়ে যতটা চর্চা হয়, ঠিক ততটাই সামনে থাকেন সেনাপ্রধানও। বর্তমান সেনাপ্রধান কামার জাভেদ বাজওয়ার মেয়াদ শেষ হয়ে এসেছে। তিন বছর বাড়তি চাকরি করার পর এবার অবসরের সময় আসন্ন।

আগে থেকেই পাকিস্তানের সেনাপ্রধান কে হচ্ছেন তা নিয়ে জল্পনা ছিল। আসিম মুনীরসহ আরও কয়েকজন সেনা কর্মকর্তা এই তালিকায় ছিলেন। শেষ পর্যন্ত নিয়োগ পেলেন মুনীর।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ