বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬ ।। ২০ ফাল্গুন ১৪৩২ ।। ১৬ রমজান ১৪৪৭

শিরোনাম :
নতুন গভর্নরের নিয়োগ বাতিলের দাবি টিআইবির বাগেরহাট-১ আসনের ভোট পুনর্গণনার নির্দেশ হাইকোর্টের জামায়াতে যোগদানের গুঞ্জন নিয়ে মুখ খুললেন কবি মুহিব খান ইদ্রিস হত্যার বিচার দাবিতে ইসলামী আন্দোলনের বিক্ষোভ মিছিল রমজানের অবহেলিত আমলটির নাম ইতেকাফ: শায়খ আহমাদুল্লাহ দারুননাজাত একাডেমিতে ম্যাথ কার্নিভাল ও অলিম্পিয়াড ‘রাষ্ট্র পরিচালনায় তাকওয়ার নীতি অনুসৃত না হলে কাঙ্ক্ষিত মুক্তি আসবে না’ জামিআ রাব্বানিয়া আরাবিয়ার ভর্তি তারিখ ঘোষণা  ‘ইরান বর্তমান পরিস্থিতি থেকে দ্রুত স্থিতিশীলতা অর্জন করবে’ মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া

মেক্সিকোতে ৬.২ মাত্রার ভূমিকম্প

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: মেক্সিকোতে ৬ দশমিক ২ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। মঙ্গলবার (২২ নভেম্বর) দেশটির বাজা ক্যালিফোর্নিয়া উপকূলে এটি আঘাত হানে।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ক্যালিফোর্নিয়ার লাস ব্রিসাসের ৩০ কিলোমিটার পশ্চিম-দক্ষিণপশ্চিমে এবং ভূপৃষ্ঠের ১৯ কিলোমিটার গভীরে।

ভূমিকম্পের ঘটনায় প্রাথমিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এ ছাড়া কোনো সুনামি সতর্কতাও জারি করা হয়নি।

এদিকে ইন্দোনেশিয়ার জাভা দ্বীপে শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ২৫২ জনে পৌঁছেছে। মঙ্গলবার (২২ নভেম্বর) পশ্চিম জাভার গভর্নর রিদওয়ান কামিল এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

সোমবার (২১ নভেম্বর) জাভা দ্বীপে ৫ দশমিক ৬ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। দেশটির আবহাওয়া সংস্থা জানায়, জাকার্তার স্থানীয় সময় দুপুর ১টা ২১ মিনিটে এ ভূমিকম্প আঘাত হানে। এর কেন্দ্রস্থল ছিল পশ্চিম জাভা প্রদেশের সিয়াঞ্জুর জেলার ১০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে এবং ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল ১০ কিলোমিটার।

জাভার গভর্নর রিদওয়ান কামিল বলেন, ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ২৫২ জনে পৌঁছেছে। আহত হয়েছেন অন্তত ৩২৬ জন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ