বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ২ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস সিলেটে দুই দিনব্যাপী খতমে নবুওয়ত মহাসম্মেলন সফল করার আহ্বান মক্কার দুই স্থানে আছড়ে পড়ল ভূপাতিত ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে জরুরি নির্দেশনা জারি 

মুফতি রফি উসমানির জানাযায় লাখো জনতা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আব্দুল্লাহ আফফান: দারুল উলুম করাচির সভাপতি মুফতি রাফি উসমানী রহ. এর জানাজায় উপস্থিত হয়েছেন লখো মুসল্লি।

তার জানাযার নামাজ আজ রোববার (২০ নভেম্বর) অনুষ্ঠিত হয়। স্থানীয় সময় সকাল ৯টায় দারুল উলূম করাচিতে জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।

মুফতি তাকী উসমানী, মাওলানা ফজলুর রহমান, মুফতি রাজি উসমানি, মাওলানা তারিক জামিল, মাওলানা হানিফ জালান্দরিসহ দেশ বিদেশের হাজার হাজার আলেম উপস্তিতি ছিলেন।

গত শুক্রবার স্থানীয় সময় ৯.২৫ মিনিটের দিকে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৬ বছর। তার ইন্তেকালে শোক জানিয়েছে পাকিস্তানের রাষ্ট্রপতি ডক্টর আরিফ আলভি। এছাড়াও বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ সভাপতি, মুহিউসসুন্নাহ আল্লামা মাহমুদুল হাসান, শাইখ যাকারিয়া ইসলামিক রিসার্চ সেন্টার ঢাকার প্রতিষ্ঠাতা পরিচালক মুফতি মিজানুর রহমান সাঈদ।

মুফতি মুহাম্মদ রফি উসমানি জন্ম ১৯৩৬। পাকিস্তানের একজন প্রখ্যাত ইসলামি ব্যক্তিত্ব। তিনি পকিস্তানের প্রাক্তন গ্রান্ড মুফতি, পাকিস্তান আন্দোলনের অন্যতম প্রথিকৃত, দারুল উলুম করাচীর প্রতিষ্ঠাতা মুহাম্মদ শফী উসমানি (রহমাতুল্লাহি আলাইহি) এর সন্তান।

তিনি পাকিস্তানের গ্রান্ড মুফতি ও পাকিস্তানের সবচেয়ে বড় বিদ্যাপিঠ দারুল উলুম করাচীর সভাপতির দায়িত্ব পালন করছিলেন। সূত্র: ডেইলি জাঙ্গ।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ