বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ ।। ১৫ শ্রাবণ ১৪৩৩ ।। ১৬ সফর ১৪৪৮

শিরোনাম :
জুলাই গণ-অভ্যুত্থান দিবসে সমাবেশ ও গণমিছিল করবে ইসলামী আন্দোলন চট্টগ্রাম প্রাইভেট মাদরাসা অ্যাসোসিয়েশনের ১০ দফা নির্দেশনা পাকিস্তানের শীর্ষ আলেম মাওলানা আজিজুর রহমান জালন্ধরীর ইন্তেকাল টেকসই নেতৃত্বের চ্যালেঞ্জে ইসলামি দলগুলো মসজিদে নববীর কোরআন ও হাদিস শিক্ষার কার্যক্রম পরিদর্শনে মদিনার গভর্নর ‘জাতীয় জীবনের সর্বক্ষেত্রে দায়িত্বশীল নেতৃত্বে জমিয়তকে এগিয়ে আসতে হবে’ শেখ হাসিনা দেশে ফিরলে আইন অনুযায়ী ব্যবস্থা: আইনমন্ত্রী আল-আজহারে দারুল আরকামের ১৫ শিক্ষার্থীর উচ্চশিক্ষার সুযোগ, সংবর্ধনা অনুষ্ঠিত জাপানে ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৮ ময়মনসিংহে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

বিশ্বে করোনায় আরও ৫৪২ জনের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: করোনায় গত ২৪ ঘণ্টায় বিশ্বব্যাপী আরও ৫৪২ জনের মৃত্যু হয়েছে। এ সময় ভাইরাসটিতে ২ লাখ ৭৬ হাজার ৩১৬ জন আক্রান্ত হয়েছেন।

রোববার (২০ নভেম্বর) সকালে করোনার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার্স থেকে এ তথ্য পাওয়া গেছে।

ওয়ার্ল্ডোমিটার্সের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যুর ঘটনা ঘটেছে জাপানে। এই সময়ের মধ্যে দেশটিতে আক্রান্ত হয়েছেন ৮৯ হাজার ৮৮৭ জন এবং মারা গেছেন ১০১ জন।

এ ছাড়া যুক্তরাষ্ট্রে আক্রান্ত হয়েছেন ৬ হাজার ১৯৪ জন এবং মারা গেছেন ৬৬ জন। দক্ষিণ কোরিয়ায় আক্রান্ত হয়েছেন ৫০ হাজার ৪৩৫ জন এবং মারা গেছেন ৬৫ জন। রাশিয়ায় আক্রান্ত হয়েছেন ৫ হাজার ৪৪৫ জন এবং মারা গেছেন ৬২ জন। ইন্দোনেশিয়ায় আক্রান্ত হয়েছেন ৬ হাজার ৩৮৩ জন এবং মারা গেছেন ২৫ জন।

বিশ্বে এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ৬৪ কোটি ১৮ লাখ ৩১ হাজার ১১৮ জন। এরমধ্যে মারা গেছেন ৬৬ লাখ ২৫ হাজার ৪৬১ জনে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ