বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ ।। ১৫ শ্রাবণ ১৪৩৩ ।। ১৬ সফর ১৪৪৮

শিরোনাম :
শুরু হচ্ছে আওয়ার ইসলামের ভাষা, সাহিত্য ও সাংবাদিকতা কোর্সের ১৬তম ব্যাচ জুলাই গণ-অভ্যুত্থান দিবসে সমাবেশ ও গণমিছিল করবে ইসলামী আন্দোলন চট্টগ্রাম প্রাইভেট মাদরাসা অ্যাসোসিয়েশনের ১০ দফা নির্দেশনা পাকিস্তানের শীর্ষ আলেম মাওলানা আজিজুর রহমান জালন্ধরীর ইন্তেকাল টেকসই নেতৃত্বের চ্যালেঞ্জে ইসলামি দলগুলো মসজিদে নববীর কোরআন ও হাদিস শিক্ষার কার্যক্রম পরিদর্শনে মদিনার গভর্নর ‘জাতীয় জীবনের সর্বক্ষেত্রে দায়িত্বশীল নেতৃত্বে জমিয়তকে এগিয়ে আসতে হবে’ শেখ হাসিনা দেশে ফিরলে আইন অনুযায়ী ব্যবস্থা: আইনমন্ত্রী আল-আজহারে দারুল আরকামের ১৫ শিক্ষার্থীর উচ্চশিক্ষার সুযোগ, সংবর্ধনা অনুষ্ঠিত জাপানে ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৮

শান্তি আলোচনার জন্য ইউক্রেনের দেয়া শর্ত অবাস্তব: রাশিয়া

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: শান্তি আলোচনার জন্য ইউক্রেন যে শর্ত দিচ্ছে তা অবাস্তব এবং অপর্যাপ্ত বলে মন্তব্য করেছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর সের্গেই ল্যাভরভ।

গতকাল মঙ্গলবার এএফপির বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি।

ইন্দোনেশিয়ার বালিতে জি-২০ শীর্ষ সম্মেলনের অবকাশে সাংবাদিকদের কাছে এ কথা বলেন রুশ পররাষ্ট্রমন্ত্রী। তবে, রাশিয়া আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করছে না বলে মন্তব্য করেন তিনি।

বালি দ্বীপে অনুষ্ঠিত জি-টুয়েন্টি শীর্ষ সম্মেলনে ল্যাভরভ রাশিয়ার প্রতিনিধিত্ব করছেন। তিনি বলেন, মঙ্গলবার সকালে ফ্রান্সের প্রেসিডেন্টের সঙ্গে তার সংক্ষিপ্ত আলোচনা হয়েছে। এ আলোচনার সময় ফ্রান্সের প্রেসিডেন্ট নিশ্চিত করেছেন যে, তিনি রুশ প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে আলোচনা অব্যাহত রাখার ব্যাপারে আগ্রহী রয়েছেন যাতে পুরো সংকট সমাধানের একটি পথ খুঁজে পাওয়া যায়।

ল্যাভরভ বলেন, আমি ম্যাকরনকে স্মরণ করিয়ে দিয়েছি যে, সমস্ত সমস্যা ইউক্রেনের যারা সুনির্দিষ্টভাবে আলোচনার বিষয়টি নাকচ করে আসছে এবং তারা এমন ধরনের শর্ত দিয়েছে যেগুলো পরিস্থিতি বিবেচনায় অগ্রহণযোগ্য, অবাস্তব এবং অপর্যাপ্ত।

জি-২০ সম্মেলনে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমের জেলেনস্কি ভার্চুয়ালি যে বক্তব্য রেখেছেন সে সম্পর্কে ল্যাভরভ বলেন, এটি সম্পূর্ণভাবে সন্ত্রাসী কায়দার বক্তব্য।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ