শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ২ রিজভীর স্বাক্ষর জাল করে ভুয়া বিজ্ঞপ্তি, নেতাকর্মীদের সতর্ক করল বিএনপি রাজধানীতে ‘বযমে নাতে মুস্তফা (সা.)’ অনুষ্ঠিত দেশপ্রেম দেখাতে শব্দ চয়নে সতর্ক বার্তা মুফতি শামাইল নদভীর ‘কওমি সনদের স্বীকৃতি শুধু কাগজে নয়, পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করতে হবে’ ময়মনসিংহে ইত্তেফাকুল মাদারিসিল কওমীয়্যাহর উদ্যোগে শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা সোমবার জাতীয় উলামা-মাশায়েখ সম্মেলন আজ কক্সবাজারের আবাসিক হোটেল থেকে পুলিশের ঝুলন্ত লাশ উদ্ধার  কুরআন-হাদিসের আলোকে জামাতের গুরুত্ব গ্যাস-বিদ্যুৎ সংকটের ইস্যুতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে বিরোধীদলীয় নেতার চিঠি

ফরিদপুরে বাস চলাচল শুরু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ফরিদপুরে বিএনপির বিভাগীয় সমাবেশ শেষে অভ্যন্তরীণ ও দূরপাল্লার বাস চলাচল শুরু হয়েছে। আজ শনিবার (১২ নভেম্বর) বিকেল ৫টার দিকে সমাবেশ শেষ হওয়ার পর থেকেই বাস চলাচল শুরু করছে।

এর আগে মহাসড়কে সকল প্রকার অবৈধ ত্রি-হুইলার বন্ধের দাবিতে জেলা বাস মালিক শ্রমিক ঐক্য পরিষদ ৩৮ ঘণ্টার পরিবহন ধর্মঘট ডাকে।

জানা গেছে, বৃহস্পতিবার (১০ নভেম্বর) সকাল ৯টা থেকে জেলা বাস মালিক শ্রমিক ঐক্য পরিষদের উদ্যোগে শহরে মাইকিং করা হয়। মাইকিংয়ে বলা হয়, মহাসড়কে সকল প্রকার অবৈধ ত্রি-হুইলার (নছিমন, করিমন, ভটভটি, মাহিন্দ্র, ব্যাটারিচালিত রিকশা, ইজিবাইক ও ভাড়ায় চালিত মোটরসাইকেল) চলাচল বন্ধের দাবিতে শুক্রবার (১১ নভেম্বর) সকাল ৬টা থেকে শনিবার (১২ নভেম্বর) রাত ৮টা পর্যন্ত ফরিদপুরের সকল পথে বাস ও মিনিবাস বন্ধ থাকবে। তবে শনিবার বিকেলে ধর্মঘটের ৩ ঘণ্টা বাকি রেখেই ৩৫ ঘণ্টা পর বাস চলাচল শুরু হয়েছে।

জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি জোবায়ের জাকির জানান, শনিবার বিকেল থেকে অভ্যন্তরীণ ও দূরপাল্লার বাস চলাচল শুরু হয়েছে। যাত্রীদের ভোগান্তির কথা মাথায় রেখে নির্ধারিত সময়ের আগেই ধর্মঘট তুলে নেওয়া হয়েছে।

উল্লেখ্য, খালেদা জিয়ার মুক্তি, তত্ত্বাবধায়ক সরকার, সংসদকে বিলুপ্ত, সরকারের পদত্যাগ, নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম কমানোসহ বিভিন্ন দাবিতে বিভাগীয় গণসমাবেশ করছে বিএনপি।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ