মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬ ।। ১০ ভাদ্র ১৪৩৩ ।। ১২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
আজ সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি মাদরাসা শিক্ষার কারিকুলাম যুগোপযোগী ও কর্মসংস্থানমুখী করার উদ্যোগ মেধা ও যোগ্যতার ভিত্তিতে ছেলেদের জন্যও উপবৃত্তির ভাবনা সরকারের বাইতুল মোকাররম প্রতিষ্ঠায় শামসুল হক ফরিদপুরীর অনন্য অবদান হেরা গুহার নিঃসঙ্গ ভাবনা বুলবুল হত্যা: সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে ওসির সঙ্গে ইসলামী যুব আন্দোলনের সাক্ষাৎ দুই দিনের সফরে ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি ঢাকা মেডিকেল এলাকার আশপাশ যেন গাঁজাখোর জোন: কে এম শরীয়তুল্লাহ জামেয়া দ্বীনিয়া দারুল আবরার মাদ্রাসার মুহতামিম মাওলানা হেলাল উদ্দিন আফতাবি-র ইন্তেকাল ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সঙ্গে আমীরে মজলিসের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়

নকীব পদকে ভূষিত তিন গুণী লেখক-সাহিত্যিক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: মাসিক নকীবের আয়োজনে আজ শুক্রবার বিকেলে বাংলামোটর বিশ্বসাহিত্য কেন্দ্র মিলনায়তনে নকীব পদক প্রদানে জাতীয় সাহিত্য প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

এতে প্রধান অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর সিনিয়র নায়েবে আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম।

প্রধান অতিথি তার বক্তব্যে শিশু-কিশোরদের নিয়ে সাহিত্য চর্চায় নকীবের ভূয়সী প্রশংসা করে বলেন, এমন প্রতিযোগিতা ও সম্মাননার ধারাবাহিকতা বাংলা ভাষা ও সাহিত্য চর্চায় নবীনদের উৎসাহিত করবে।

নকীব সম্পাদকমণ্ডলীর সভাপতি নূরুল করীম আকরাম এর সভাপতিত্বে ও সম্পাদক সুলতান মাহমুদ এবং নির্বাহী সম্পাদক জিয়াউল আশরাফ এর যৌথ সঞ্চালনায় শিশুসাহিত্যে বিশেষ অবদান রাখায় নকীব পদক-২০২৩ এ ৩জন গুণী সাহিত্যিক নকীব পদকে ভূষিত হন। তারা হলেন, মাওলানা মহিউদ্দিন খাঁন রহ. (মরণোত্তর), মাওলানা ইয়াহইয়া ইউসুফ নদভী ও আহমেদ রিয়াজ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেফাকুল মাদারিসিল আরাবিয়ার মহাপরিচালক মাওলানা ওবায়দুর রহমান খান নদভী, সাবেক সংসদ সদস্য ও সনিক প্রাইম গ্রুপের চেয়ারম্যান প্রফেসর ডা. আক্কাস আলী সরকার, লেখক ও মুহাদ্দিস মুহাম্মদ যাইনুল আবিদীন, শিশু সাহিত্যিক ও গল্পকার এনায়েত রসূল, নন্দিত উপস্থাপক শাহ ইফতেখার তারিক, আওয়ার ইসলাম সম্পাদক হুমায়ুন আইয়ুব প্রমূখ।

অনুষ্ঠানে জাতীয় সাহিত্য প্রতিযোগিতায় গল্প, প্রবন্ধ ও ছড়া ক্যাটাগরিতে ৯জন বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এছাড়াও সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করে জাতীয় সাংস্কৃতিক সংগঠন কলরব ও মানযিল শিল্পীগোষ্ঠী।

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ