বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ ।। ১৫ শ্রাবণ ১৪৩৩ ।। ১৬ সফর ১৪৪৮

শিরোনাম :
সন্ধ্যার মধ্যে দেশের ৭ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা  শুরু হচ্ছে আওয়ার ইসলামের ভাষা, সাহিত্য ও সাংবাদিকতা কোর্সের ১৬তম ব্যাচ জুলাই গণ-অভ্যুত্থান দিবসে সমাবেশ ও গণমিছিল করবে ইসলামী আন্দোলন চট্টগ্রাম প্রাইভেট মাদরাসা অ্যাসোসিয়েশনের ১০ দফা নির্দেশনা পাকিস্তানের শীর্ষ আলেম মাওলানা আজিজুর রহমান জালন্ধরীর ইন্তেকাল টেকসই নেতৃত্বের চ্যালেঞ্জে ইসলামি দলগুলো মসজিদে নববীর কোরআন ও হাদিস শিক্ষার কার্যক্রম পরিদর্শনে মদিনার গভর্নর ‘জাতীয় জীবনের সর্বক্ষেত্রে দায়িত্বশীল নেতৃত্বে জমিয়তকে এগিয়ে আসতে হবে’ শেখ হাসিনা দেশে ফিরলে আইন অনুযায়ী ব্যবস্থা: আইনমন্ত্রী আল-আজহারে দারুল আরকামের ১৫ শিক্ষার্থীর উচ্চশিক্ষার সুযোগ, সংবর্ধনা অনুষ্ঠিত

ফটিকছড়িস্থ বায়তুল হুদা মাদরাসার বার্ষিক মাহফিল আগামী ১০ ও ১১ নভেম্বর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ঐতিহ্যবাহী নানুপুর মাদ্রাসার প্রতিষ্ঠাতা মুহতামিম আল্লামা শাহ সুলতান আহমদ নানুপুরী রহ. এর সুযোগ্য শাহেবজাদা মাওলানা শাহ এমদাদুল্লাহ নানুপুরী প্রতিষ্ঠিত চট্টগ্রাম ফটিকছড়িস্থ বায়তুল হুদা মাদ্রাসার বার্ষিক মাহফিল আগামী ১০ ও ১১ নভেম্বর।

আগামী ১০ ও ১১ নভেম্বর ২০২২ বৃহস্পতিবার ও শুক্রবার এ মাহফিল অনুষ্ঠিত হবে। মাহফিলে গুরুত্বপুর্ণ নসিহত পেশ করবেন আল্লামা শাহ মুহিবুল্লাহ বাবু নগরী আল্লামা মোঃ ইয়াহইয়া মহাপরিচালক হাটাজারি মাদরাসা, আল্লামা উবায়দুল্লাহ হামযা মুহতামিম পটিয়া মাদ্রাসা, মাওলানা ইসমাইল খান মেখল মাদরাসা, মাওলানা নাসির উদ্দিন যুক্তিবাদী গোপালগঞ্জ, আব্দুল্লাহ মারুফ চট্টগ্রাম।

শাহজাহানপুর রেলওয়ে জামিয়া মাহমুদিয়া মাদ্রাসা ঢাকার মুহতামিম মুফতি সুলতান আহমদ জাফরী, জানান ঢাকা, নারায়ণগঞ্জ, গোপালগঞ্জ, কুমিল্লা, ফেনীসহ সারা দেশ থেকে আল্লামা শাহ সুলতান আহমদ নানুপুরী রহ. মুরিদান ও আশেকানসহ দেশের শীর্ষ ওলামায়ে কেরাম উক্ত ইসলাহী মাহফিলে নিজেদের আত্মশুদ্ধির উদ্দেশ্যে বরাবরের মত অংশগ্রহণ করবেন।

ঐতিহ্যবাহী নানুপুর মাদ্রাসার প্রতিষ্ঠাতা মুহতামিম আল্লামা শাহ সুলতান আহমদ নানুপুরী রহ. এর সুযোগ্য শাহেবজাদা মাদ্রাসার মুহতমিম ও শায়খুল হাদীস পীরে কামেল আল্লামা শাহ এমদাদুল্লাহ নানুপুরী।

সকল ধর্মপ্রান মুসলমানদের উক্ত ইসলাহী মাহফিলে অংশগ্রহণ করার জন্য বিশেষ ভাবে আহ্বান করেছেন তিনি।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ