শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
যুক্তরাষ্ট্রে জুমার বয়ান ও ইমামতি করলেন পীর সাহেব চরমোনাই শোক জানাতে মাওলানা সাঈদুর রহমান আজমির বাসভবনে ভারতের প্রতিরক্ষামন্ত্রী ঢাকার আবহাওয়া আজ কেমন থাকবে, জানাল অধিদপ্তর খেলাফত শ্রমিক মজলিসের ঢাকা উত্তর-দক্ষিণ শাখা পুনর্গঠন, নেতৃত্বে যারা ইসলামী শ্রমিক আন্দোলনের ৫১ সদস্যের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ গঠন শহীদ নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান খেলাফত মজলিস আমিরের ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস

ক্ষমতা গ্রহণের মাত্র ৪৫ দিনের মাথায় ব্রিটিশ প্রধানমন্ত্রীর পদত্যাগ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ব্রিটিশ প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন লিজ ট্রাস। ক্ষমতা গ্রহণের মাত্র ৪৫ দিনের মাথায় তাকে পদত্যাগ করতে হলো। ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টি নেতৃত্বের প্রতিযোগিতায় ঋষি সুনাককে পরাজিত করে গত ৬ সেপ্টেম্বর বরিস জনসনের স্থলাভিষিক্ত হয়েছিলেন লিস ট্রাস।

বৃহস্পতিবার (২০ অক্টোবর) ব্রিটেনের রাজা চার্লসকে তার পদত্যাগের কথা জানিয়েছেন লিস ট্রাস।

পদত্যাগের বিষয়ে ডাউনিং স্ট্রিটের বাইরে দেওয়া এক বক্তব্যে ট্রাস বলেছেন, আমি বড় অর্থনৈতিক সংকট এবং আন্তর্জাতিক অস্থিতিশীলতার সময়ে ক্ষমতা গ্রহণ করেছি।

তিনি বলেন, দেশকে অনেক দিন ধরে বিভিন্ন ক্ষেত্রে আটকে রাখা হয়েছিল। তিনি পরিবর্তন করার প্রতিশ্রুতি দিয়ে নির্বাচিত হয়েছিলেন।

লিস ট্রাস জানান, তার সরকার জ্বালানি বিল এবং জাতীয় বীমা কমিয়েছে এবং স্বল্প কর উচ্চ প্রবৃদ্ধির অর্থনীতির জন্য একটি পরিকল্পনা করেছে। তবে আমি স্বীকার করছি, বর্তমান পরিস্থিতির পরিপ্রেক্ষিতে আমার যে প্রতিশ্রুতি তা আর আমি বাস্তবায়ন করতে পারছি না।

এর আগে ট্যাক্স ইস্যুতে পদত্যাগ করেন ব্রিটেনের অর্থমন্ত্রী কাওয়াসি কোয়ারতেং। এরপরই গুনঞ্জন ওঠে প্রধানমন্ত্রীকেও শিগগির পদত্যাগ করতে হতে পারে।

লিজ ট্রাস ব্রিটেনের রাজনৈতেক ইতিহাসে সবচেয়ে কম ৪৫ দিনের প্রধানমন্ত্রী ছিলেন।

-এটি