রবিবার, ০৮ ফেব্রুয়ারি ২০২৬ ।। ২৪ মাঘ ১৪৩২ ।। ২০ শাবান ১৪৪৭

শিরোনাম :
নির্বাচনী প্রস্তুতি নিয়ে সন্তুষ্ট প্রধান উপদেষ্টা: প্রেস সচিব এবারের নির্বাচনে ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিং’ হবে না: ইসি জামায়াতের এক পাল্লায় আমেরিকা, অন্যটিতে ভারত: পীর সাহেব চরমোনাই মূল্যবোধবিরোধী শিক্ষা আইন বাস্তবায়ন করা যাবে না : ৯৯৯ শিক্ষকের বিবৃতি হ্যাঁ-না ভোট নিয়ে খতিব সাহেবের বয়ান ও কিছু কথা কিশোরগঞ্জ-১ আসনে খেলাফত মজলিস প্রার্থী সরে দাঁড়াননি, মাঠে সক্রিয় গণমাধ্যমের বিভ্রান্তিকর সংবাদ পরিবেশনায় উদ্বেগ প্রকাশ প্রেস সচিবের আমিরে মজলিস ও ববি হাজ্জাজ, কার অবস্থান কী উঠে এলো জরিপে এমপি অইলে মাধবপুরে ওয়াজ ফ্রি: তাহেরী নরসিংদী জেলা বিএনপির উপদেষ্টা আব্দুর রশিদ আর নেই

করোনায় একজনের মৃত্যু, শনাক্ত ৭০৮

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। ফলে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে ২৯ হাজার ৩৬৩ জনে দাঁড়িয়েছে। এসময়ে আরও ৭০৮ জনের করোনায় আক্রান্ত হয়েছেন।  এ নিয়ে মোট শনাক্ত রোগীর সংখ্যা ২০ লাখ ২৫ হাজার ১৯৭ জন।

আজ শুক্রবার (৩০ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২৪ ঘণ্টায় ৪ হাজার ৮৫১টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ৪ হাজার ৮২৮টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১৪ দশমিক ৬৬ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৬১ শতাংশ।

অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৬৮৭ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৯ লাখ ৬৫ হাজার ১৮৮ জন।

২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। একই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ