মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬ ।। ২০ শ্রাবণ ১৪৩৩ ।। ২১ সফর ১৪৪৮

শিরোনাম :
জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে ক্যাম্পাসে সহিংসতা বন্ধের আহ্বান ছাত্র জমিয়তের স্মৃতির পাতায় ৫ আগস্ট ও নতুন স্বাধীনতার ভোর গুমের তদন্ত পুলিশের হাতে থাকলে ন্যায়বিচার মিলবে না: গাজী আতাউর রহমান জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের মজলিসে আমেলার শেষ অধিবেশন অনুষ্ঠিত ছাত্রদল-শিবিরের হামলার নিন্দা ইসলামী ছাত্র আন্দোলনের সিলেট বিভাগ দিয়ে শুরু হচ্ছে বেফাক বোর্ডের মাদরাসা পরিদর্শন বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগ বাড়াতে চায় সৌদি শুক্রবার আফতাবনগরের খতমে নবুওয়াত কনফারেন্সে বয়ান করবেন দেওবন্দের মুহতামিম জুলাই সনদ সামনে রেখে সংবিধান পর্যালোচনা করবে সংসদীয় বিশেষ কমিটি গুমের অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবি নেজামে ইসলাম পার্টির

বিএনপি-যুবলীগের পাল্টা কর্মসূচি, ধানমন্ডিতে সভা-সমাবেশ নিষিদ্ধ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: রাজধানীর ধানমন্ডি এলাকায় যুবলীগ ও বিএনপির পাল্টাপাল্টি সমাবেশে নিষেধাজ্ঞা দিয়েছে পুলিশ।

সোমবার (২৬ সেপ্টেম্বর) এই এলাকায় কাউকেই সভা-সমাবেশ করতে দেওয়া হবে না বলে জানিয়েছে পুলিশ।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) এহসানুল ফেরদৌস জানান, একই স্থানে যুবলীগ ও বিএনপি সমাবেশের ডাক দেওয়ায় অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে কাউকেই সমাবেশের অনুমতি দেওয়া হয়নি।

সোমবার (২৬ সেপ্টেম্বর) বিকেল ৩টায় ধানমন্ডির বাংলাদেশ মেডিক্যাল কলেজ হাসপাতালের পাশে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি সমাবেশ ডেকেছিল। এতে প্রধান অতিথি থাকার কথা ছিল বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকুর। এর এক ঘণ্টা আগে দুপুর দুইটায় একই স্থানে যুবলীগেরও একটি সমাবেশ হওয়ার কথা ছিল।

ইতোমধ্যে উভয় পক্ষকেই বিষয়টি জানিয়ে দেওয়া হয়েছে উল্লেখ করে ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরাম আলী মিয়া জানান, রাজধানীর ধানমন্ডির বাংলাদেশ মেডিক্যাল কলেজ হাসপাতালের পাশে বিএনপি ও যুবলীগের পাল্টাপাল্টি কর্মসূচি ঘোষণা করেছে। এতে আইনশৃঙ্খলায় বিঘ্ন ঘটতে পারে, এমন আশঙ্কায় সভা-সমাবেশ করতে দেওয়া হবে না।

বিএনপি ও যুবলীগ পুলিশের কাছে মৌখিকভাবে সমাবেশের অনুমতি নিয়েছিল। তাই মৌখিকভাবেই তাদের সমাবেশে নিষেধাজ্ঞার বিষয়টি জানানো হয়েছে বলেও জানান তিনি।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ