মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬ ।। ২০ শ্রাবণ ১৪৩৩ ।। ২১ সফর ১৪৪৮

শিরোনাম :
জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে ক্যাম্পাসে সহিংসতা বন্ধের আহ্বান ছাত্র জমিয়তের স্মৃতির পাতায় ৫ আগস্ট ও নতুন স্বাধীনতার ভোর গুমের তদন্ত পুলিশের হাতে থাকলে ন্যায়বিচার মিলবে না: গাজী আতাউর রহমান জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের মজলিসে আমেলার শেষ অধিবেশন অনুষ্ঠিত ছাত্রদল-শিবিরের হামলার নিন্দা ইসলামী ছাত্র আন্দোলনের সিলেট বিভাগ দিয়ে শুরু হচ্ছে বেফাক বোর্ডের মাদরাসা পরিদর্শন বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগ বাড়াতে চায় সৌদি শুক্রবার আফতাবনগরের খতমে নবুওয়াত কনফারেন্সে বয়ান করবেন দেওবন্দের মুহতামিম জুলাই সনদ সামনে রেখে সংবিধান পর্যালোচনা করবে সংসদীয় বিশেষ কমিটি গুমের অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবি নেজামে ইসলাম পার্টির

চীনে ফিরতে শুরু বাংলাদেশি শিক্ষার্থীরা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: মহামারি করোনাভাইরাসের কারণে আটকে পড়া বাংলাদেশি শিক্ষার্থীরা চীনে ফিরতে শুরু করেছেন।

আজ সোমবার (২৬ সেপ্টেম্বর) একটি চার্টার্ড ফ্লাইটে বাংলাদেশি শিক্ষার্থীরা চীনের উদ্দেশে যাত্রা করেছেন। ঢাকার চীনা দূতাবাস এ তথ্য জানিয়েছে।

সোমবার প্রথম ফ্লাইটটি কুনমিংয়ের উদ্দেশে ঢাকা ছেড়েছে। আগামী ১০ ও ২৪ অক্টোবর ঢাকা থেকে আরও দুটি চার্টার্ড ফ্লাইটে কুনমিংয়ে ফিরবেন শিক্ষার্থীরা। আর ২৮ সেপ্টেম্বর, ১২ ও ২৬ অক্টোবর ঢাকা থেকে গুয়াংজুতে ফিরবেন।

চার্টার্ড ফ্লাইটে প্রায় ১ হাজার ৫০০ শিক্ষার্থী চীনে ফিরতে পারবেন। প্রয়োজনে আরও চার্টার্ড ফ্লাইটের ব্যবস্থা করা হবে বলে জানিয়েছে মন্ত্রণালয়।

উল্লেখ্য, গত ৭ আগস্ট ঢাকায় পররাষ্ট্রমন্ত্রী ড. আবদুল মোমেন ও চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইয়ের এক বৈঠকে কোভিড-১৯ এর কারণে চীন থেকে আসা বাংলাদেশি শিক্ষার্থীদের ফিরিয়ে নেওয়ার সিদ্ধান্ত হয়।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ