রবিবার, ০২ আগস্ট ২০২৬ ।। ১৮ শ্রাবণ ১৪৩৩ ।। ১৯ সফর ১৪৪৮

শিরোনাম :
হাম উপসর্গে ৪ শিশুর মৃত্যু ঢাকার চারপাশের নৌপথ সচল করার নির্দেশ প্রধানমন্ত্রীর লন্ডনের ব্রিক লেন জামে মসজিদের সুবর্ণজয়ন্তী উদযাপন সেপ্টেম্বরে ইসলামী যুব আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের মাসিক বৈঠক অনুষ্ঠিত জমিয়তের ‘রক্তাক্ত জুলাই: জাতির প্রত্যাশা’ শীর্ষক আলোচনা সভা কাল আমিরে মজলিসের সঙ্গে জাপান দূতাবাসের ফার্স্ট সেক্রেটারির সৌজন্য সাক্ষাৎ পুলিশ কোনো দলের লাঠিয়াল বাহিনী নয়: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের পাঁচ শতাধিক ইমাম-আলেমকে প্রশিক্ষণ দিচ্ছে সৌদি তরুণ মাদানী গ্র্যাজুয়েটদের নিয়ে আত্মপ্রকাশ করল ‘মাদানী স্কলারস ফোরাম’ বন্যার্তদের ত্রাণের বিপুল অর্থ মাওলানা বদরুদ্দিন আজমলের হাতে হস্তান্তর

বালিশের নিচে ফোন রাখলে যেসব বিপদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: আমাদের মাঝে অনেকেই রাতে বালিশের নিচে ফোন রেখে ঘুমিয়ে পড়েন। তবে এতে ভয়ংকর বিপদে হতে পারে। জেনে নিন বালিশের নিচে ফোন রাখলে কী কী বিপদের সম্ভাবনা থাকে।

মোবাইল ফোনের বিকিরণ: একাধিক সমীক্ষায় জানানো হয়েছে মোবাইল ফোন থেকে যে বিকিরণ হয় তা শরীরের ক্ষতি করে। বিশেষ করে মস্তিষ্কের আশেপাশে এই একটানা অনেকক্ষণ ফোন রেখে দিলে বিকিরণের কারণে ক্ষতির সম্ভাবনা বেড়ে যায়। প্রত্যেক ফোনের বাক্সের বাইরে একটি এসএআর ভ্যালু লেখা থাকে। যে ফোনের এসএআর ভ্যালু যত বেশি সেই ফোন বালিশের নিচে নিয়ে ঘুমালে ক্ষতির সম্ভাবনা বেড়ে যায়।

অতিরিক্ত গরম: বালিশের নিচে কোন রকম হাওয়া চলাচলের সুবিধা থাকে না। যার ফলে ফোনের তাপমাত্রা বাড়তে থাকে। রাতে ফোনে ডাউনলোড শুরু করে বালিশের তলায় ফোন রাখলে খুব তাড়াতাড়ি ফোন গরম হয়ে যেতে পারে। অনেকে আবার রাতে ফোন চার্জ করেন। বালিশের নিচে ফোন চার্জিং খুবই বিপজ্জনক হয়ে উঠতে পারে। দ্রুত ফোন গরম হয়ে ব্যাটারিতে বিস্ফোরণের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যায় না। বিশেষ করে গ্রীষ্মকালে এই সম্ভাবনা অনেকটা বেড়ে যায়।

সুরক্ষিত থাকতে করণীয়: বিছানায় ফোন নিয়ে না ঘুমানোই ভালো। এতে বিপদের সম্ভাবনা থাকে না। রাতে ঘুমের সময় যে কোন রকমের দুর্ঘটনা ঘটলে তা বুঝে উঠতে অনেকটা সময় লেগে যায়। একই সঙ্গে সারারাত ফোন চার্জ না করাই ভালো। ৯০ শতাংশ চার্জ সম্পূর্ণ হলে ফোন থেকে চার্জর ডিসকানেক্ট করে নিন।

এতে একদিকে যেমন আপনার ফোনের ব্যাটারি ব্যাক আপ দীর্ঘদিন ভালো থাকবে, অন্যদিকে দুর্ঘটনার সম্ভাবনা কমে যাবে। তাই সুরক্ষিত থাকতে রাতে বালিশের নীচে ফোন না বালিশের নীচে নিয়ে না ঘুমানো উচিত।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ