মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬ ।। ৩ ভাদ্র ১৪৩৩ ।। ৫ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দাদার ছায়া, চাচার ভালোবাসা এসএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন ৪ লাখ শিক্ষার্থীর শিক্ষাপ্রতিষ্ঠানে ছেলে-মেয়েদের আলাদা ক্লাসরুম চালুর দাবি ছাত্র জমিয়তের কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে ২ জনের মৃত্যু চা শ্রমিকদের সুরক্ষায় ২০ হাজার রেইনকোট বিতরণ, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী পরিবহনের পাশাপাশি সর্বক্ষেত্রে নারীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জ্বালানি সংকট সমাধানে পররাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে কাতারে প্রতিনিধি দল ‘রাষ্ট্রের কাঠামোগত সংস্কার না হওয়ায় পরিস্থিতির পরিবর্তন দৃশ্যমান নয়’ দেশের ১৫ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ইসলামপন্থীরা নিষ্ক্রিয় থাকলে দুর্নীতিবাজরা জনপ্রতিনিধি হবে: আমিরে মজলিস

বিশ্বে করোনায় আরও ১৫২০ জনের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: করোনা ভাইরাসে বিশ্বব্যাপী গত ২৪ ঘণ্টায় আরও এক হাজার ৫২০ জনের মৃত্যু হয়েছে। এ সময় করোনা রোগী শনাক্ত হয়েছে ৪ লাখ ৩২ হাজার ৬৫৫ জন।

শনিবার (১৭ সেপ্টেম্বর) সকালে করোনার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য পাওয়া গেছে।

ওয়ার্ল্ডোমিটারসের সর্বশেষ তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি ২৭০ জনের মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। শনাক্ত বেশি হয়েছে জাপানে। দেশটিতে ৮৮ হাজার ৩৭৯ জনের দেহে ভাইরাসটি শনাক্ত হয়েছে।

এ ছাড়া দক্ষিণ কোরিয়ায় আক্রান্ত হয়েছেন ৫১ হাজার ৮৩২ জন এবং মারা গেছেন ৬০ জন। ব্রাজিলে মারা গেছেন ৯২ জন এবং সংক্রমিত হয়েছেন ১০ হাজার ৮৯১ জন। ফ্রান্সে আক্রান্ত হয়েছেন ২৮ হাজার ৬৪৬ জন এবং মারা গেছেন ২৮ জন। অস্ট্রেলিয়ায় আক্রান্ত হয়েছেন ২৯ হাজার ৯০৭ জন এবং মারা গেছেন ২৫৭ জন। ইতালিতে আক্রান্ত হয়েছেন ১৭ হাজার ৩৬২ জন এবং মারা গেছেন ৪৪ জন।

বিশ্বে এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ৬১ কোটি ৬৪ লাখ ৩৬ হাজার ৩৮৯ জন। এরমধ্যে মৃত্যু হয়েছে ৬৫ লাখ ২৮ হাজার ৫৮৮ জনের।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ