বুধবার, ১৯ আগস্ট ২০২৬ ।। ৪ ভাদ্র ১৪৩৩ ।। ৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
কলকাতায় আগুনে মারা যাওয়া বাংলাদেশিদের পরিচয় প্রকাশ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরার মাধ্যমে একদিনে ৪৪৯ মামলা পাঠ্যবই থেকে হাদিসের কিছু অংশ বাদ দিলো সৌদি `ফ্যামিলি কার্ড আর কৃষি কার্ডের অজুহাতে জনগণকে মৌলিক অধিকার থেকে বঞ্চিত করবেন না' শেষ হচ্ছে শায়েখ আহমাদুল্লাহর ‘শরয়ী সমাধান’ লাইভ শরিয়াভিত্তিক ব্যাংকগুলোর আমানতে বড় ধাক্কা বেপরোয়া বাস পিষে মারল মাদরাসা ছাত্রকে ইসলামের ছায়ায় কিংবদন্তি ফুটবলার রবার্তো কার্লোস! পুলিশের লাঠিচার্জে ৩০ শিক্ষার্থী আহত, দারুল আরকামের চার দফা দাবি উচ্চস্বরে গানের প্রতিবাদ , পুলিশের লাঠিচার্জে দারুল আরকামের ৩০ শিক্ষার্থী আহত

ভারতে স্কুটারের শো-রুমে আগুন, নিহত ৮

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ভারতের তেলেঙ্গানা রাজ্যে বৈদ্যুতিক স্কুটার শো-রুমে আগুন লেগে আটজন নিহত হয়েছে। একই ঘটনায় আরও  বেশ কয়েকজন আহত হয়েছে। সোমবার (১২ সেপ্টেম্বর) রাতে রাজ্যটির রাজধানী হায়দরাবাদের সেকেন্দ্রাবাদে এ ঘটনা ঘটে।

ভারতীয় সংবাদমাধ্যমগুলোতে বলা হয়েছে, বহুতল ভবনের নিচতলায় বৈদ্যুতিক স্কুটারের শো-রুমে আগুনের সূত্রপাত ঘটে এবং দ্রুত দ্বিতীয় ও তৃতীয় তলায় থাকা লজে (আবাসিক হোটেলের মধ্যে) ছড়িয়ে পড়ে। এতে আটজন নিহত হয়। প্রচণ্ড ধোঁয়ায় শ্বাসকষ্টে তাদের বেশিরভাগের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

অগ্নিকাণ্ডের সময় লজটিতে প্রায় ২৫ জন অতিথি ও কর্মচারী ছিলেন। ফায়ার সার্ভিসের কর্মীরা ক্রেন-মই ব্যবহার করে লজের বাসিন্দাদের উদ্ধার করেছে।

হায়দরাবাদের পুলিশ কমিশনার সিভি আনন্দ জানান, আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে। আগুন নেভানোর চেষ্টা করছে ফায়ার সার্ভিসের বেশ কয়েকটি ইউনিট।

তেলেঙ্গানার স্বরাষ্ট্রমন্ত্রী মহম্মদ মাহমুদ আলি বলেন, আগুন লাগার কারণ জানতে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।

তিনি বলেন, ফায়ার সার্ভিসের কর্মীরা লজ থেকে লোকেদের উদ্ধার করার জন্য যথাসাধ্য চেষ্টা করেছে কিন্তু প্রচণ্ড ধোঁয়ার কারণে কিছু লোক মারা গেছে। আমরা ঘটনাটি কীভাবে ঘটল তা খতিয়ে দেখছি।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি টুইট বার্তায় দুর্ঘটনায় নিহতদের পরিবারের সদস্যদের জন্য দুই লাখ রুপি এবং আহতদের জন্য ৫০ হাজার রুপি করে ক্ষতিপূরণ ঘোষণা করেছেন।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ