বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ ।। ১৫ শ্রাবণ ১৪৩৩ ।। ১৬ সফর ১৪৪৮

শিরোনাম :
এনআইডি সংশোধন ও হারানো কার্ড তুলতে নতুন ফি নির্ধারণ করলো ইসি গোল্ডকাপ ফুটবলে মাদরাসা ছাত্রীদের দল বাধ্যতামূলক নয়: শিক্ষামন্ত্রী ইসরায়েলি বাহিনীতে বিদ্রোহ, ঘাঁটি ছেড়ে পালাল শত শত সেনা আগস্ট মাসে জ্বালানি তেলের দাম কত বাইরের ফারেগদের ইফতা বিভাগে ভর্তি করবে না মাজাহিরুল উলুম সাহারানপুর এনসিপির কর্মসূচিতে হামলায় চিরতরে আলো হারাল সেই আলিফের এক চোখ এবার মাদরাসা পরিচালকদের জন্য প্রশিক্ষণের আয়োজন করছে আস-সুন্নাহ ফাউন্ডেশন কওমী ও ন্যাশনাল কারিকুলামের সমন্বিত শিক্ষাবোর্ড ইতমিনানের সাফল্য রক্তমাখা পতাকা নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ জুলাই যোদ্ধার অ্যাপে সমকামী ব্যক্তিকে হলে ডাকলেন ঢাবি ছাত্র, ভুল কক্ষে গিয়ে ধরা

‘লাকি সিনেমা হল’ ভেঙে মাদরাসা হওয়ায় খুশি স্থানীয়রা!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: চলচ্চিত্রের দুরাবস্থার কারণে একের পর এক সিনেমা হলে বন্ধ হয়ে যাচ্ছে। বন্ধ হতে হতে এখন হাতে গোনা কয়েকটি সিনেমা হল টিকে আছে। বেশিরভাগ সিনেমা হল এখন গোডাউন কিংবা গ্যারেজ হিসেবে ব্যবহৃত হচ্ছে।

তবে কুমিল্লার মুরাদনগর উপজেলার কোম্পানিগঞ্জ বাজারে অবস্থিত লাকি সিনেমা হলে এখন মাদরাসা প্রতিষ্ঠিত হয়েছে। দীর্ঘদিন ধরে সিনেমা হলটি পরিত্যক্ত অবস্থায় ছিল। মাওলানা মোহাম্মদ মকবুল হোসেন মালিকপক্ষের সঙ্গে কথা বলে মাদরাসা প্রতিষ্ঠার অনুমতি চাইলে তারা রাজি হন। ফলে একসময়ের ‘লাকি সিনেমা হল’ হয়ে যায় ‘দারুজান্নাত ক্যাডেট মাদরাসা’।

বর্তমানে মাওলানা মকবুল হোসেন মাদরাসাটির প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি বলেন, ‘আসা-যাওয়ার পথে দেখতাম সিনেমা হলটি বন্ধ অবস্থায় আছে। ২০১৯ সালের জুলাইতে মালিকের সঙ্গে কথা বলি।

তার কাছে পরিত্যক্ত সিনেমা হলটিকে মাদরাসায় পরিণত করার অনুমতি চান। তিনি রাজি হন। ওই বছরের ডিসেম্বরে আমরা ক্লাস শুরু করি। এখন মাদরাসায় এক শ ২০ জন শিক্ষার্থী আছে।’

সিনেমা হল ভেঙে মাদরাসা হওয়ায় খুশি স্থানীয়রা। মো. শরিফুল ইসলাম নামে স্থানীয় বাসিন্দা বলেন, ‘সিনেমা হলে আগে অশ্লীল সিনেমা দেখানো হতো। অসামাজিক কাজ হতো। এখন এটাকে মাদরাসা করা হয়েছে। সিনেমা হলের জায়গায় সেখানে মাদরাসা করা হয়েছে, এর থেকে আর বেশি চাওয়ার কিছু নেই। আমরা এলাকাবাসীরা অনেক খুশি।’

এনায়েত মিয়া নামে আরও এক স্থানীয় বাসিন্দা বলেন, ‘যখন সিনেমা হল ছিল, তখন এখানে আমরা আসতাম না। এখন মাদরাসা হওয়ায় আসছি। সামাজিকভাবে এটি ভালো প্রভাব ফেলবে। আগে গজব নাযিল হতো, এখন এখানে আল্লাহর রহমত নাযিল হচ্ছে।’

প্রয়াত জুবায়ের আলম লাকী সিনেমা হল প্রতিষ্ঠা করেন। তিনি প্রিন্টিং ব্যবসায়ী ছিলেন। লোকসানের মুখে একটা সময় সিনেমা হলটি বন্ধ করে দেওয়া হয়।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ