বুধবার, ০৫ আগস্ট ২০২৬ ।। ২১ শ্রাবণ ১৪৩৩ ।। ২২ সফর ১৪৪৮

শিরোনাম :
২০২৬-২৭ সালের অনুমোদিত ১২৮ ওমরাহ এজেন্সির তালিকা প্রকাশ ​মুরাদনগরের ইউএনও সারওয়ার রাব্বী গুরুতর অসুস্থ: জমিয়তের দোয়ার আহ্বান জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে ক্যাম্পাসে সহিংসতা বন্ধের আহ্বান ছাত্র জমিয়তের স্মৃতির পাতায় ৫ আগস্ট ও নতুন স্বাধীনতার ভোর গুমের তদন্ত পুলিশের হাতে থাকলে ন্যায়বিচার মিলবে না: গাজী আতাউর রহমান জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের মজলিসে আমেলার শেষ অধিবেশন অনুষ্ঠিত ছাত্রদল-শিবিরের হামলার নিন্দা ইসলামী ছাত্র আন্দোলনের সিলেট বিভাগ দিয়ে শুরু হচ্ছে বেফাক বোর্ডের মাদরাসা পরিদর্শন বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগ বাড়াতে চায় সৌদি শুক্রবার আফতাবনগরের খতমে নবুওয়াত কনফারেন্সে বয়ান করবেন দেওবন্দের মুহতামিম

পাচার হওয়া অর্থ ফেরত আনতে সেল গঠনের নির্দেশ হাইকোর্টের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: দেশ থেকে বিভিন্ন সময় পাচার হওয়া অর্থ ফেরত আনতে একটি সেল গঠনের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

আজ বুধবার (৩১ আগস্ট) এই নির্দেশ দেন বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার এবং বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চ। আগামী ২৬ অক্টোবরের মধ্যে এ ব্যাপারে অগ্রগতি জানিয়ে লিখিতভাবে আদালতকে অবহিত করতে বলা হয়েছে।

আদালত এই নির্দেশ দেন বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) প্রধান মো. মাসুদ বিশ্বাসকে। এর আগে সুইচ ব্যাংকে টাকা পাচারকারীদের ব্যাপারে তার কাছে প্রতিবেদন চেয়েছিলেন আদালত। কিন্তু সেই প্রতিবেদনে যথাযথ প্রক্রিয়া অনুসরণ না করায় মাসুদ বিশ্বাসকে তলব করা হয়। আজ বুধবার আদালতের কাছে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করেন তিনি।

বিএফআইইউ প্রধান মাসুদ বিশ্বাসকে ক্ষমা করে দিয়ে পাচার হওয়া অর্থ ফেরত আনতে সেল গঠনের নির্দেশ দেওয়া হয়। তাকে উদ্দেশ্য করে আদালত বলেন, আপনি অন্তত দায়সারাভাবে প্রতিবেদনটি জমা দিয়েছেন। যেহেতু আপনি ক্ষমা চেয়েছেন, তাই আপনাকে ক্ষমা করা হলো। কিন্তু এসব ব্যাপারে ভবিষ্যতের জন্য আপনাকে সতর্ক থাকতে হবে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ