বুধবার, ০৫ আগস্ট ২০২৬ ।। ২০ শ্রাবণ ১৪৩৩ ।। ২২ সফর ১৪৪৮

শিরোনাম :
২০২৬-২৭ সালের অনুমোদিত ১২৮ ওমরাহ এজেন্সির তালিকা প্রকাশ ​মুরাদনগরের ইউএনও সারওয়ার রাব্বী গুরুতর অসুস্থ: জমিয়তের দোয়ার আহ্বান জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে ক্যাম্পাসে সহিংসতা বন্ধের আহ্বান ছাত্র জমিয়তের স্মৃতির পাতায় ৫ আগস্ট ও নতুন স্বাধীনতার ভোর গুমের তদন্ত পুলিশের হাতে থাকলে ন্যায়বিচার মিলবে না: গাজী আতাউর রহমান জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের মজলিসে আমেলার শেষ অধিবেশন অনুষ্ঠিত ছাত্রদল-শিবিরের হামলার নিন্দা ইসলামী ছাত্র আন্দোলনের সিলেট বিভাগ দিয়ে শুরু হচ্ছে বেফাক বোর্ডের মাদরাসা পরিদর্শন বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগ বাড়াতে চায় সৌদি শুক্রবার আফতাবনগরের খতমে নবুওয়াত কনফারেন্সে বয়ান করবেন দেওবন্দের মুহতামিম

খালেদার চিকিৎসা নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্য রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত: ফখরুল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: খালেদা জিয়ার বিদেশে চিকিৎসা নিয়ে বিএনপির আহ্লাদের শেষ নেই- প্রধানমন্ত্রী শেখ হাসিনার এমন বক্তব্যের কঠোর সমালোচনা করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্য অনৈতিক, অবৈধ ও রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত। রাজনৈতিক প্রতিহিংসার কারণে দেশনেত্রীকে নিয়ে কটূক্তি করছেন অনির্বাচিত সরকারপ্রধান।

তিনি বলেন, খালেদা জিয়া ন্যূনতম চিকিৎসা সুবিধা থেকেও বঞ্চিত হচ্ছেন। ডাক্তাররা বারবার বিদেশে বিশেষায়িত হাসপাতালে চিকিৎসার জন্য বললেও সরকার রাজনৈতিক প্রতিহিংসার কারণে কর্ণপাত করছে না। কী দুর্ভাগ্য এই দেশ এবং জাতির, দেশে একটি অনির্বাচিত সরকারের প্রধানমন্ত্রী ক্ষমতায় বসে আছেন। যার ন্যূনতম রাজনৈতিক শিষ্টাচার নেই। তিনি গতকাল (মঙ্গলবার) খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে যে ধরনের উক্তি করেছেন আমরা ভাবতেও পারি না প্রধানমন্ত্রীর চেয়ারটা বৈধ হোক আর অবৈধ হোক এ ধরনের উক্তি কেউ করতে পারে। এর একটাই কারণ- প্রতিমুহূর্তে তিনি খালেদা জিয়াকে হিংসা করেন তাকে সহ্য করতে পারেন না।

বুধবার (৩১ আগস্ট) নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল এসব কথা বলেন। জাতীয়তাবাদী যুবদল এ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করে। এসময় ঢাকা মহানগর উত্তর বিএনপির সভাপতি আমান উল্লাহ আমান, দক্ষিণের সভাপতি আব্দুস সালাম ও যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু প্রমুখ উপস্থিত ছিলেন।

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ