বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ ।। ১৫ শ্রাবণ ১৪৩৩ ।। ১৬ সফর ১৪৪৮

শিরোনাম :
ইরান অভিযানে বড় বাধা মার্কিন অস্ত্রের ঘাটতি: যৌথ বাহিনীর প্রধান কেইন এনআইডি সংশোধন ও হারানো কার্ড তুলতে নতুন ফি নির্ধারণ করলো ইসি গোল্ডকাপ ফুটবলে মাদরাসা ছাত্রীদের দল বাধ্যতামূলক নয়: শিক্ষামন্ত্রী ইসরায়েলি বাহিনীতে বিদ্রোহ, ঘাঁটি ছেড়ে পালাল শত শত সেনা আগস্ট মাসে জ্বালানি তেলের দাম কত বাইরের ফারেগদের ইফতা বিভাগে ভর্তি করবে না মাজাহিরুল উলুম সাহারানপুর এনসিপির কর্মসূচিতে হামলায় চিরতরে আলো হারাল সেই আলিফের এক চোখ এবার মাদরাসা পরিচালকদের জন্য প্রশিক্ষণের আয়োজন করছে আস-সুন্নাহ ফাউন্ডেশন কওমী ও ন্যাশনাল কারিকুলামের সমন্বিত শিক্ষাবোর্ড ইতমিনানের সাফল্য রক্তমাখা পতাকা নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ জুলাই যোদ্ধার

করোনায় আক্রান্ত মাহাথির মোহাম্মদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ প্রথমবারের মতো করোনাভাইরাস টেস্টে পজেটিভ হওয়ায় পর বুধবার হাসপাতালে ভর্তি হয়েছেন।

তার এক সহযোগী এএফপিকে বলেছেন, ‘মাহাথিরের কোভিড সংক্রমণের হালকা উপসর্গ রয়েছে।’

সাবেক প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে বুধবার এক বিবৃতিতে বলা হয়, ‘আজ সকালে কোভিড -১৯ টেস্টে তার করোনা পজেটিভ শনাক্ত হয়েছে।’

এতে বলা হয়, মাহাথিরের অবস্থা ‘পর্যবেক্ষণে কয়েক দিনের জন্য তাকে ন্যাশনাল হার্ট ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।’

বছর শেষ হওয়ার আগেই নির্বাচন হতে পারে এমন জল্পনা-কল্পনার মধ্যে তার নতুন রাজনৈতিক দলের প্রতি সমর্থন বাড়াতে সাম্প্রতিক সপ্তাহগুলোতে ৯৭ বছর বয়সী প্রবীণ এই রাজনীতিবিদ সক্রিয়ভাবে দেশব্যাপী সফর করেছেন।

মাহাথির এর আগে ডিসেম্বর ও জানুয়ারিতে বেশ কয়েকদিন কার্ডিয়াক কেয়ার ইউনিটে চেক-আপের জন্য ভর্তি ছিলেন।

তিনি বেশ কয়েক বছর ধরে হার্টের সমস্যায় ভুগছেন এবং তাকে বাইপাস সার্জারিতে যেতে হয়েছে। মাহাথির মালয়েশিয়ায় প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্বদের একজন, তিনি দুইবারে মোট ২৪ বছর প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন।

তিনি ১৯৮১ থেকে ২০০৩ পর্যন্ত প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন, এরপর ৯২ বছর বয়সে একটি সংস্কারবাদী জোটের নেতৃত্ব দিয়ে ২০১৮ সালে ক্ষমতায় ফিরে আসেন। কিন্তু জোটের দ্বন্দ্বের কারণে ২০২০ সালে তার প্রশাসন ভেঙে যায়।

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ