বুধবার, ০৫ আগস্ট ২০২৬ ।। ২১ শ্রাবণ ১৪৩৩ ।। ২২ সফর ১৪৪৮

শিরোনাম :
২০২৬-২৭ সালের অনুমোদিত ১২৮ ওমরাহ এজেন্সির তালিকা প্রকাশ ​মুরাদনগরের ইউএনও সারওয়ার রাব্বী গুরুতর অসুস্থ: জমিয়তের দোয়ার আহ্বান জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে ক্যাম্পাসে সহিংসতা বন্ধের আহ্বান ছাত্র জমিয়তের স্মৃতির পাতায় ৫ আগস্ট ও নতুন স্বাধীনতার ভোর গুমের তদন্ত পুলিশের হাতে থাকলে ন্যায়বিচার মিলবে না: গাজী আতাউর রহমান জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের মজলিসে আমেলার শেষ অধিবেশন অনুষ্ঠিত ছাত্রদল-শিবিরের হামলার নিন্দা ইসলামী ছাত্র আন্দোলনের সিলেট বিভাগ দিয়ে শুরু হচ্ছে বেফাক বোর্ডের মাদরাসা পরিদর্শন বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগ বাড়াতে চায় সৌদি শুক্রবার আফতাবনগরের খতমে নবুওয়াত কনফারেন্সে বয়ান করবেন দেওবন্দের মুহতামিম

বাস ভাড়া কমানোর ইঙ্গিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: জ্বালানি তেলের দাম লিটারে ৫ টাকা কমানো হয়েছে। যার ফলে সরকারের পক্ষ থেকে এবার গণপরিবহণের ভাড়াও কমানোর ইঙ্গিত পাওয়া গেছে।

আজ মঙ্গলবার (৩০ আগস্ট) সড়ক পরিবহণ ও মহাসড়ক বিভাগের সচিব এবিএম আমিন উল্লাহ নুরী এমন ইঙ্গিত দিয়েছেন।

তিনি বলেন, যেহেতু ডিজেলের দাম বাড়ানোর পর ভাড়া বাড়ানো হয়েছিল, দাম কমায় এখন ভাড়া কমানোর একটি প্রস্তাব এসেছে। আগামীকাল (বুধবার) একটা মিটিং হবে, সেখানে আমরা এই ঘোষণা দেব। কত কমবে সেটা এখনই বলছি না, তবে ভাড়া কমবে।’

উল্লেখ্য, গত ৫ আগস্ট রাত ১২টার পর থেকে দেশে সব ধরনের জ্বালানি তেলের মূল্য বাড়ানো হয়। সেদিন প্রতি লিটার ডিজেল ১১৪ টাকা, কেরোসিন ১১৪ টাকা, অকটেন ১৩৫ টাকা এবং পেট্রোলের মূল্য ১৩০ টাকা নির্ধারণ করা হয়। এর আগে ডিজেল ৮০ টাকা, কেরোসিন ৮০ টাকা, অকটেন ৮৯ টাকা এবং পেট্রোলের দাম ছিল এক লিটার ৮৬ টাকা।

জ্বালানি তেলের দাম বাড়ানোর ফলে বাসের ভাড়াও বাড়ানো হয়। প্রতি কিলোমিটারে দূর পাল্লার বাস ভাড়া ৪০ পয়সা এবং মহানগরে ৩৫ পয়সা করে বাড়ানো হয়। দূর পাল্লায় বাসের ভাড়া কিলোমিটারে এখন ২ টাকা ২০ পয়সা। আর ঢাকা ও চট্টগ্রাম মহানগরে বাস ভাড়া কিলোমিটারে ২ টাকা ৫০ পয়সা।

অন্যদিকে, সরকার গতকাল (সোমবার) ডিজেলের লিটারে ৫ টাকা কমানোর ঘোষণার পর বাংলাদেশ সড়ক পরিবহণ মালিক সমিতির সাধারণ সম্পাদক খন্দকার এনায়েত উল্লাহ গণমাধ্যমকে বলেন, বিআরটিএ গণপরিবহণের ভাড়া সংক্রান্ত কোনো সিদ্ধান্ত নিলে তারা সেটা মেনে নেবেন।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ