বুধবার, ০৫ আগস্ট ২০২৬ ।। ২১ শ্রাবণ ১৪৩৩ ।। ২২ সফর ১৪৪৮

শিরোনাম :
২০২৬-২৭ সালের অনুমোদিত ১২৮ ওমরাহ এজেন্সির তালিকা প্রকাশ ​মুরাদনগরের ইউএনও সারওয়ার রাব্বী গুরুতর অসুস্থ: জমিয়তের দোয়ার আহ্বান জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে ক্যাম্পাসে সহিংসতা বন্ধের আহ্বান ছাত্র জমিয়তের স্মৃতির পাতায় ৫ আগস্ট ও নতুন স্বাধীনতার ভোর গুমের তদন্ত পুলিশের হাতে থাকলে ন্যায়বিচার মিলবে না: গাজী আতাউর রহমান জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের মজলিসে আমেলার শেষ অধিবেশন অনুষ্ঠিত ছাত্রদল-শিবিরের হামলার নিন্দা ইসলামী ছাত্র আন্দোলনের সিলেট বিভাগ দিয়ে শুরু হচ্ছে বেফাক বোর্ডের মাদরাসা পরিদর্শন বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগ বাড়াতে চায় সৌদি শুক্রবার আফতাবনগরের খতমে নবুওয়াত কনফারেন্সে বয়ান করবেন দেওবন্দের মুহতামিম

নারীর পোশাক নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্যটি অপরিণামদর্শী: ইসলামী আন্দোলন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: সম্প্রতি নারীদের পোশাক নিয়ে গণমাধ্যমে দেয়া শিক্ষামন্ত্রীর বক্তব্য অপরিণামদর্শী বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর সহকারী মহাসচিব ও ঢাকা মহানগর উত্তর সভাপতি অধ্যক্ষ হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ।

আজ (৩০ আগস্ট) মঙ্গলবার ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তরের জরুরী বৈঠকে সভাপতির বক্তব্যে তিনি বলেন, হাজার বছরের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য ধ্বংস করতেই ধর্মহীন নাস্তিক গোষ্ঠী ও বিধর্মী কিছু ষড়যন্ত্রকারীরা সারাদেশের বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠানে ও অনলাইনে ধর্মীয় বিষয়ে আঘাত হানতে তৎপর রয়েছে।

ইসলামের সুমহান আদর্শ বিশেষ করে নারীদের পোষাকের বিরুদ্ধে তারা সিরিজ অবমাননা করেই চলেছে। অনেক সময় ইস্যু তৈরি করে ধর্মপ্রাণ মুসলমানদের উপরে দায় চাপানোর অপচেষ্টাও করেছে।

অধ্যক্ষ মাসউদ বলেন, শিক্ষামন্ত্রী ঐ সমস্ত ধর্মহীন নাস্তিক ও ষড়যন্ত্রকারীদের সমালোচনা না করে উল্টো শান্তিপ্রিয় মুসলমানদের সমালোচনা করে অপরাধী গোষ্ঠীদেরকে উস্কে দিচ্ছেন বলে মনে হয়েছে।

যা একজন দায়িত্বশীল পর্যায়ের ব্যক্তির কাছ থেকে আশা করা যায় না। আপনার বক্তব্যে আপনি কাদেরকে ইঙ্গিত করে কথা বলছেন তা স্পষ্ট করা জরুরী। মনে রাখবেন, প্রযুক্তির সাথে তাল মিলিয়ে চলতে রোবটিক্স নিয়ে কথা বলা যেমন জরুরী তেমনি সামাজিক অবক্ষয় রোধে ধর্মীয় বিধি-বিধান পালনের বিষয়ে আলোচনা করাটাও জরুরী। কেননা 'সংস্কৃতি' ও 'আচরণ' প্রতিটি ধর্মের-ই গুরুত্বপূর্ণ ও অবিচ্ছেদ্য অংশ।

তিনি শিক্ষামন্ত্রীর বক্তব্যে আরও সচেতন হবার পাশাপাশি দেশ ও জাতির কল্যানে মনোনিবেশ করতে আহ্বান জানান।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ