বুধবার, ০৫ আগস্ট ২০২৬ ।। ২১ শ্রাবণ ১৪৩৩ ।। ২২ সফর ১৪৪৮

শিরোনাম :
২০২৬-২৭ সালের অনুমোদিত ১২৮ ওমরাহ এজেন্সির তালিকা প্রকাশ ​মুরাদনগরের ইউএনও সারওয়ার রাব্বী গুরুতর অসুস্থ: জমিয়তের দোয়ার আহ্বান জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে ক্যাম্পাসে সহিংসতা বন্ধের আহ্বান ছাত্র জমিয়তের স্মৃতির পাতায় ৫ আগস্ট ও নতুন স্বাধীনতার ভোর গুমের তদন্ত পুলিশের হাতে থাকলে ন্যায়বিচার মিলবে না: গাজী আতাউর রহমান জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের মজলিসে আমেলার শেষ অধিবেশন অনুষ্ঠিত ছাত্রদল-শিবিরের হামলার নিন্দা ইসলামী ছাত্র আন্দোলনের সিলেট বিভাগ দিয়ে শুরু হচ্ছে বেফাক বোর্ডের মাদরাসা পরিদর্শন বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগ বাড়াতে চায় সৌদি শুক্রবার আফতাবনগরের খতমে নবুওয়াত কনফারেন্সে বয়ান করবেন দেওবন্দের মুহতামিম

‘ডলারের দাম না বাড়লে ভোজ্যতেলের দাম কমতে পার’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: আন্তর্জাতিক বাজারে ভোজ্যতেলের দাম কমেছে, ডলারের দাম যদি আর না বাড়ে এবং কমের দিকে যায়, তাহলে বাজারে এর একটা প্রভাব পড়বে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

আজ মঙ্গলবার (৩০ আগস্ট) বাণিজ্য মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। ভোজ্যতেলের দাম নিয়ে শিগগির বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন (বিটিটিসি) বৈঠকে বসবে।

সামনে ভোজ্যতেলের দাম কমবে কি না সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে টিপু মুনশি বলেন, ভোজ্যতেলের দাম আমরা অনেকবার বাড়িয়েছি। আবার এ পর্যন্ত তিনবার কমিয়েছি। আপনারা লক্ষ্য করবেন ৬ বা ৭ টাকা সয়াবিনে বাড়ানো হয়েছে, আবার ৭ টাকা পাম অয়েলে কমেছে।

তিনি বলেন, ইন্টারেস্টিং একটি বিষয় লক্ষণীয় আমাদের সয়াবিন তেল কিন্তু ৩৫ শতাংশের মতো ইমপোর্ট হয়। ৬৫ শতাংশ ইমপোর্ট হয় পাম অয়েল। অতএব সার্বিক ইমপ্যাক্টটা ভালো হয়েছে। আমরা খুব শিগগির আবারও বসবো। সময় হয়ে গেছে, হয় তো প্রথম সপ্তাহেই আমরা বসবো। এ সময় আমরা দেখে ঠিক করবো কি হওয়া উচিত। একটা ক্যালকুলেশন সিস্টেম আছে।

এ সময় ডলারের দাম নতুন করে না বাড়লে ভোজ্যতেলের দাম কমতে পারে এমন ইঙ্গিত দিয়ে বাণিজ্যমন্ত্রী বলেন, ডলারের প্রাইস যদি না বাড়ে, একটু কমের দিকে থাকে, আন্তর্জাতিক বাজারে দাম কমেছে…। আমি ব্যক্তিগতভাবে আশাবাদি ডলারের দাম আর বাড়বে না, আরও কমের দিকে যাবে, তাহলে হয় তো তার একটা প্রভাব বাজারে পড়বে।

ভোক্তা অধিদফতরের অভিযান বাড়বে কি না? এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, অভিযানে খালি জরিমানা করেছে। আমি বলেছি টাকা টুকা জরিমানা বাদ, মামলা করেন অন্যায় যারা করে তাদের বিরুদ্ধে। কোর্ট সিদ্ধান্ত নেবে তারা সঠিক না ভুল। দুই লাখ লাভ করলো, ৫০ হাজার জরিমানা করলে, সে তো মনের আনন্দে আছে দেড় লাখ টাকা লাভ হয়েছে।

উল্লেখ্য, গত ২৩ আগস্ট মিলমালিকদের সংগঠন বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন লিটারে সয়াবিন তেলের দাম ৭ টাকা বাড়ায়। নতুন দাম অনুযায়ী, বোতলের সয়াবিন তেল প্রতি লিটার ১৯২ টাকা, পাঁচ লিটার ৯৪৫ টাকা নির্ধারণ করা হয়। এছাড়া প্রতি লিটার পাম তেলের দাম ১৪৫ টাকা করা হয়।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ